শিরোনাম
◈ যুদ্ধ উত্তেজনার মাঝেই কাতারের এলএনজি ট্যাংকার বাংলাদেশের পথে: ব্লুমবার্গ ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দুবাই থেকে এমিরেটসের সব ফ্লাইট স্থগিত ◈ “বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব”: মমতা ◈ আসিফ নজরুলের দুর্নীতি? ◈ ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ যাকাত ব্যবস্থাপনায় ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: তারেক রহমান ◈ ‘ভালো লাগা’ থেকে যুদ্ধ? ট্রাম্পের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রেই তীব্র প্রশ্ন ◈ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার ◈ নারীর অধিকার ও সমতা নিশ্চিতেই উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য: তারেক রহমান ◈ তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, আরও ২ ভ্যাসেল আসছে: জ্বালানি মন্ত্রী

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১, ০৮:৪৭ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২১, ০৮:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌসুমী-ওমর সানীর ঘরে এলো পুত্রবধূ

বিনোদন ডেস্ক: বিয়ে করেছেন ঢালিউডের তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমীর ছেলে ফারদীন এহসান স্বাধীন। সামাজিকমাধ্যমে নববধূর সঙ্গে ছবি শেয়ার করে খবরটি জানিয়েছেন স্বাধীন নিজেই।

ফেসবুক পোস্টের মাধ্যমে স্বাধীন জানিয়েছেন, তাদের বিয়ে সম্পন্ন হয়েছে ২৬ মার্চ। তার স্ত্রী সাদিয়া রহমান আয়েশা জন্মসূত্রে বাংলাদেশি হলেও মূলত কানাডা প্রবাসী আয়েশা। আয়েশার বাড়ি কুমিল্লায়, তবে পড়াশোনা আর বেড়ে ওঠা কানাডাতেই। কয়েক মাস আগে স্বাধীনের সঙ্গে পরিচয় আয়েশার। পরিচয় থেকে বন্ধুত্ব, ভালো লাগা। সেই ভালো লাগার সূত্র ধরেই দুই পরিবারের অলোচনায় ঠিক হয়েছে বিয়ের দিনক্ষণ।

ছেলে বিয়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে ওমর সানী বলেন, ২৬ মার্চ আমার ছেলের আকদ সম্পন্ন হয়েছে। আকদ করে আমরা বউ নিয়ে এসেছি। ওদের জন্য দোয়া করবেন।বাংলানিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়