শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১, ১১:৪১ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২১, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌন্দর্যপিপাসুদের ভিড়, তিন বছরে কোটি টাকার দৃষ্টিনন্দন পরি পালঙ্ক

ডেস্ক নিউজ: কাঠের তৈরি দৃষ্টিনন্দন পরি পালঙ্ক (খাট) সৌন্দর্যপিপাসু মানুষের মনে সাড়া জাগিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খাটটির ছবি ছড়িয়ে পড়ায় সেটি দেখতে অনেকে ভিড় করছেন।

খাগড়াছড়ির গুইমারা উপজেলা শহরের মো. নুরুন্নবী অর্ধকোটি টাকা খরচ করে খাটটি তৈরি করিয়েছেন। এটির কারিগর আবু বক্কর ছিদ্দিক (কাঞ্চন মিস্ত্রি)। খাটটির দাম ধরা হয়েছে কোটি টাকা।

সরেজমিনে দেখা যায়, দৃষ্টিনন্দন পালঙ্কটির চার কোনায় চারটি বড় পরি, মাঝে চারটি এবং দুই প্রান্তে আটটি ছোট পরি রয়েছে। বড় চারটি পরির হাতে চারটি প্রজাপতি দেওয়া হয়েছে। ২০১৭ সালে এটি তৈরির কাজ শুরু হয়। চলতি বছরের ১৬ মার্চ কাজ শেষ হয়।

এটি তৈরিতে প্রায় ১০০ ঘনফুট সেগুন কাঠ এবং তিন বছর দুই মাস সময় লেগেছে। কারিগর আবু বক্কর ৯ লাখ ৫০ হাজার টাকা পারিশ্রমিক নিয়েছেন।

কোনো ধরনের নকশা অনুকরণ ছাড়াই তিনি এটি তৈরি করেছেন। তিনি বলেন, ১৪ বছর বয়সে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় ফার্নিচার দোকানে শ্রমিক হিসাবে কাজ শুরু করেন। এরপর ধীরে ধীরে কারুকাজ তৈরি করতে তিনি দক্ষ হয়ে উঠেন। স্থানীয়রা ছাড়াও রাজধানী ঢাকা থেকে শৌখিন লোকজন খাটটি দেখতে নুরুন্নবীর বাড়িতে আসছেন। সূত্র: যুগান্তর অনলাইন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়