শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১, ১০:০০ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২১, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বকাপ বাছাইয়ে প্রথম জয়ের স্বাদ পেলো স্পেন

স্পোর্টস ডেস্ক : [২] ম্যাচের প্রথমার্ধে চেনাই যাচ্ছিলো না ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে। এই দলটি নিজেদের যেনো মেলেই ধরতে পারছিলো না। প্রথমার্ধে বিবর্ণই ছিলো তারা। শেষ দিকের গোলে জর্জিয়াকে হারিয়ে দেয়।

[৩] প্রতিপক্ষের মাঠে রোববার ‘বি’ গ্রুপের ম্যাচটি ২-১ গোলে জিতেছে স্পেন। কেভারাৎস্কেলিয়ার গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর সমতা টানেন ফেররান তরেস। যোগ করা সময়ে জয়সূচক গোলটি করেন দানি ওলমো।

[৪] নিজেদের প্রথম ম্যাচে গত বৃহস্পতিবার ঘরের মাঠে গ্রিসের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল লুইস এনরিকের দল। ফিফা র‌্যাঙ্কিংয়ে ৮৯তম স্থানে থাকা জর্জিয়ার মাঠে জয় পেলেও স্পেনের পারফরম্যান্স আশানুরূপ ছিল না। র‌্যাঙ্কিংয়ের ছয় নম্বর দলটি পুরো ম্যাচে গোলের উদ্দেশে শট নিতে পারে ৯টি, এর তিনটি ছিল লক্ষ্যে। গ্রিসের বিপক্ষে দ্বিতীয়ার্ধে অভিষেক হয়েছিল পেদ্রির।

[৫] এবার শুরু থেকে খেলা বার্সেলোনার এই মিডফিল্ডার আলো ছড়াতে পারেননি। নিজেদের পরের ম্যাচে আগামী বুধবার (৩১ মার্চ) ঘরের মাঠে কসোভোর বিপক্ষে খেলবে স্পেন। - মার্কা/বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়