শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১, ০৯:১৫ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২১, ০৯:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বুলগেরিয়াকে ২-০ গোলে হারালো ইতালি

স্পোর্টস ডেস্ক : [২] ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইয়ে দুই অর্ধের দুই গোলে বুলগেরিয়াকে হারিয়েছে রবের্তো মানচিনির দল ইতালি।

[৩] প্রতিপক্ষের মাঠে রোববার ‘সি’ গ্রুপের ম্যাচে ২-০ গোলে জিতেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আন্দ্রেয়া বেলোত্তি তাদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান মানুয়েল লোকাতেল্লি। নিজেদের প্রথম ম্যাচে গত বৃহস্পতিবার ঘরের মাঠে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষেও একই ব্যবধানে জিতেছিল ইতালি। এই নিয়ে টানা ২৪ ম্যাচে অপরাজিত রইল দলটি, ১৯ জয় ও ৫ ড্র। ২০১৮ সালের সেপ্টেম্বরের পর তারা হারেনি।

[৪] খেলায় বিরতির আগে স্পট কিকে সফরকারীদের এগিয়ে নেন বেলোত্তি। প্রথমার্ধে গোলের উদ্দেশে ইতালির আট শটের মধ্যে এটিই ছিল কেবল লক্ষ্যে। তোরিনোর ফরোয়ার্ড বেলোত্তি ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

[৫] ৮২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দ্বিতীয়ার্ধে বদলি নামা লোকাতেল্লি। ডি-বক্সে লরেন্সো ইনসিনিয়ের পাসে ডান পায়ের শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান তিনি। নিজেদের পরের ম্যাচে আগামী বুধবার লিথুয়ানিয়ার বিপক্ষে খেলবে ইতালি। - বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়