শিরোনাম
◈ মাত্র তিন মাসে কোটি টাকার হিসাবের বড় উল্লম্ফন ◈ কর্মসংস্থানে আসছে ১৪ লাখ বেকার ◈ সংসদে ইংরেজিতে বক্তব্য রাখলেন জেবা আমিন, স্পিকারের রসিকতা: ‘আগামী বছরের জন্য প্র্যাকটিস করতে থাকেন’(ভিডিও) ◈ ২৪ ঘণ্টার বদলে ৪৮ ঘণ্টার হলে হয়ত আরো বেশি কাজ করা যেত, দায়িত্বের একটা চাপ অসম্ভবভাবে অনুভব করছি: তারেক রহমান  ◈ কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি! ◈ এস আলমের বৈশ্বিক সাম্রাজ্য নিয়ে বাড়ছে নজরদারি, স্পটলাইটে রেনেসাঁ ও ফোর পয়েন্টস কেএল ◈ নিউইয়‌র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ, পুলি‌শের হস্ত‌ক্ষে‌পে প‌রি‌স্থি‌তি শান্ত ◈ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী জার্মানি ◈ যখন-তখন দাঁড়িয়ে বক্তব্য দেওয়া সংসদীয় রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়: স্পিকার ◈ দেশের আকাশে মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন পবিত্র আশুরা

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১, ১২:৩২ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২১, ১২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোভিড-১৯ জনস্বাস্থ্য নিয়ে ১ম জাতীয় কংগ্রেস ঢাকায়

নিউজ ডেস্ক: কোভিড-১৯ ও জনস্বাস্থ্য সংক্রান্ত সমস্যা মোকাবিলায় রোগতত্ত্ব এবং জনস্বাস্থ্যের গুরুত্ব নিয়ে ঢাকায় প্রথম জাতীয় কংগ্রেসের আয়োজন করা হয়েছে। ৩১ মার্চ ও ১ এপ্রিল বাংলাদেশের ঢাকায় দু’দিনব্যাপী এ কংগ্রেস অনুষ্ঠিত হবে।

রোববার (২৮ মার্চ) ঢাকার মার্কিন দূতাবাস এ তথ্য জানায়।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি), বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এবং বাংলাদেশ এপিডিমিওলোজি অ্যাসোসিয়েশন যৌথভাবে এই কংগ্রেসের আয়োজন করছে।

এতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ও ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার এই কংগ্রেসে অংশ নেবেন। বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এই অনুষ্ঠানে কোভিড-১৯ মহামারি চলাকালে বাংলাদেশ ও বিশ্বের মানুষের জীবন বাঁচাতে, তাদের সুস্থ রাখতে ‘ফিল্ড এপিডিমিওলোজি’ এবং জনস্বাস্থ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হবে। পরবর্তীসময়ে এই কংগ্রেস দ্বিবার্ষিকভাবে নিয়মিত আয়োজনের কথা ভাবা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. এবিএম খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. এএইচএম এনায়েত হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) প্রফেসর ডা. মীরজাদী সাবরিনা ফ্লোরা, আইইডিসিআর-এর পরিচালক প্রফেসর ডা. তাহমিনা শিরিন, জর্জিয়ার আটলান্টার সিডিসি সদর দপ্তর থেকে ড. অ্যালডেন হ্যান্ডারসন, ড. বাসাম জারার ও ড. কার্ল রেড্ডি এবং সিডিসি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. মাইকেল এস. ফ্রিডম্যান।

দু’দিনব্যাপী সম্মেলনটি হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। অর্থাৎ সশরীরে ও অনলাইনের মাধ্যমে ভার্চ্যুয়ালি। এই কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশ ও বিশ্বের রোগতত্ত্ববিদ, তরুণ গবেষক, জনস্বাস্থ্য পেশাজীবী, কমিউনিটি মেডিসিনের শিক্ষকরা জনস্বাস্থ্য বিষয়ে তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন।

সম্মেলনের লক্ষ্য হলো কোভিড-১৯ ও অন্য রোগ যেমন ডিপথেরিয়া, ডেঙ্গু, ইনফ্লুয়েঞ্জা, কলেরা, হেপাটাইটিস ইত্যাদি রোগের প্রাদুর্ভাব এবং পরিবেশগত স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, হৃদরোগ, টক্সিকোলজি বা বিষবিজ্ঞানসহ ক্রমবর্ধমান স্বাস্থ্য চ্যালেঞ্জগুলো সম্পর্কে বাংলাদেশের বৈজ্ঞানিক পাঠগুলো এবারের কংগ্রেসে এবং প্রতি দুই বছর অন্তর আয়োজিত কংগ্রেসের মাধ্যমে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা ও মতবিনিময় করা।

সম্মেলনের উপস্থাপক ও নির্বাচিত বিশেষভাবে আমন্ত্রিত অতিথি ঢাকার সম্মেলনস্থলে সশরীরে উপস্থিত থাকবেন। নিবন্ধিত বাকি সব অতিথি অনলাইনে ভার্চ্যুয়ালি সম্মেলনে সংযুক্ত হবেন। ভার্চ্যুয়াল উপস্থিতির (ইউটিউব কিংবা ফেসবুক লাইভ) জন্য কোনো মূল্য দিতে হবে না এবং জনস্বাস্থ্যখাতে নিয়োজিত স্বাস্থ্য পেশাজীবী কিংবা বাংলাদেশে রোগতত্ত্ব ও জনস্বাস্থ্য বিষয়ক গবেষণা ও চর্চাগুলো সম্পর্কে জানতে আগ্রহী যে কেউ এতে অংশ নিতে পারবেন।

সরকারি সংস্থা, যেমন আর্মি মেডিক্যাল, প্রাণিসম্পদ অধিদপ্তর, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, সিটি করপোরেশনগুলো, দেশব্যাপী মেডিক্যাল কলেজগুলোর কমিউনিটি মেডিসিন বিভাগ, এনজিও, বেসরকারি চিকিত্সক, জাতিসংঘের সংস্থাহ এবং বিভিন্ন দাতা সম্প্রদায়ের সদস্যরা এই কংগ্রেসে অংশ নেবেন।

কংগ্রেস সম্পর্কে আরো তথ্য জানতে কিংবা বিনা খরচে কংগ্রেসে অংশগ্রহণের জন্য নিচের লিঙ্কে নিবন্ধন করা যাবে।

https://fetpbangladesh.org/about-us/
- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়