শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ১০:৫৭ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ১০:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গুলশান লেক থেকে যুবকের লাশ উদ্ধার

মোস্তাফিজুর রহমান: [২] রাজধানীর গুলশানে লেক থেকে অজ্ঞাত নামা যুবক বয়স আনুমানিক (২০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরনে ছিল ছাই রঙের জিন্সের প্যান্ট।

[৩] খবর পেয়ে গুলশান থানার উপ-পরিদর্শক এসআই শামীম হোসেন রোববার (২৮ মার্চ)বিকেল চারটায় গুলশান লেকের ১২১ ও ১২৩ নম্বর রোডের মাঝামাঝি লেক থেকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে মৃতদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। তিনি বলেন তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়নি তবে পানির মধ্যে মৃত যুবকের শরীর ফুলে গেছে।

[৪] ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়