শিরোনাম
◈ বিয়েতে গুরুত্ব হারাচ্ছে স্বর্ণ, বদলে যাচ্ছে ভালোবাসা প্রকাশের ধরনও! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত ◈ ড্র করেও চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে আর্সেনাল ◈ যে কারণে স্থগিত হয়ে গেল সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে বায়ার্ন মিউনিখ ◈ এনসিপি যুক্ত হচ্ছেন নিষ্ক্রিয় জুলাই নেতারা, শক্তি বাড়ানোর উদ্যোগ ◈ আন্তর্জাতিক ক্রিকেট থে‌কে রুবেলের বিদায়

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০৫:২১ বিকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০৫:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগে করোনাক্রান্তদের ক্ষেত্রে অধিকতর কাজ করে ভ্যাকসিন, নিরাপদ থাকা যায় ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট থেকে

আসিফুজ্জামান পৃথিল: [২] যারা আগে করোনায় আক্রান্ত হয়েছেন ফাইজারের এক ডোজ ভ্যাকসিন প্রদানের পর তাদের দেহে অন্যদের তুলনায় ৭গুন বেশি অ্যান্টিবডি সৃষ্টি হচ্ছে। একইসঙ্গে দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে পাওয়া করোনার নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে তাদের দেহে ১৫ গুন বেশি অ্যান্টিবডি উৎপন্ন হয়।

[৩] যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় বলা হয়েছে, পূর্বে করোনায় আক্রান্ত ব্যাক্তিদের ভ্যাকসিনের এক ডোজ দিলেই সুরক্ষা নিশ্চিত হয় যেখানে অন্যদের দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষা করতে হয়।

[৪] গবেষণার সহকারী থুশান ডি সিলভা বলেন, শরীরে আগে থেকেই উচ্চ পর্যায়ের টি-সেল ও এন্টবডি থাকায় ভ্যাকসিন নেয়ার পর সুরক্ষা আরো বৃদ্ধি পায়। নতুন ভ্যারিয়েন্টগুলোর বিরুদ্ধে লড়াইয়ে এটি আমাদের আশার আলো দেখাচ্ছে। গবেষণায় ২৩৭ জন এনএইচএস কর্মীর রক্তের নমুনা নেওয়া হয়।

[৫] তাদের বয়স ২২ থেকে ৭১ বছরের মধ্যে। দেখা যায়, আক্রান্তদের ভ্যাকসিন দেয়ার পর ৪ সপ্তাহের মাথায় সাধারণদের তুলনায় ৬.৮ গুন অধিক অ্যান্টিবডি তৈরি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়