শিরোনাম
◈ বৃহস্পতিবার মিরপুর-আগারগাঁওসহ বিস্তীর্ণ এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে ◈ মে‌সি ম‌্যা‌জিক, গোল কর‌লেন করা‌লেন, জয়ের মঞ্চে মহাতারকার মহাবিদায়  ◈ টাকার বিনিময়ে কলরেকর্ড, লোকেশন ও এনআইডি তথ্য বিক্রি: ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার ◈ চট্টগ্রাম বন্দরে এবার ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণায় আস্ত BMW ও ৫ খণ্ডিত ইসুজু ট্রাকের সন্ধান! ◈ উয়েফা নেশন্স লিগে  স্পেন ও ইংল্যান্ডের জয় ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি, শুরু কবে জেনে নিন বিস্তারিত ◈ সম্প্রচারস্বত্ব থে‌কে ভারত এক ম্যাচে পায় ৬৮ কোটি টাকা, পাকিস্তানের এক কোটিরও কম  ◈ অপহরণের পর বিক্রি করতে ব্যর্থ, যেভাবে শিশু বায়জিদকে উদ্ধার করা হলো ◈ অজুহাত দেখিয়ে বাংলাদেশ দল ছে‌ড়ে চ‌লে যাওয়া শন টেইট এখন পাকিস্তানের কোচ  ◈ জল্পনার অবসান, দিল্লির কোচ সৌরভ গাঙ্গু‌লি

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ১০:৩০ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ১০:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হেফাজতের হরতালে সিলেট অচল

আবুল কাশেম রুমন: [২] মোদী বিরোধী আন্দোলনে কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী সিলেটে হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা হরতালে গোঠা সিলেট অচল করে দিয়েছে।

[৩] রোববার (২৮ মার্চ) সকাল ৬টা থেকে ফজরের নাম শেষে সিলেটের রাস্তায় নেমে পড়েছে হেফাজতের নেতাকর্মীরা। সিলেট নগরীরর গুরুত্বপূর্ণ পয়েন্টে টায়ার জ্বালিয়ে পিকেটিং করে থাকতে দেখা যায়। সিলেটের কদমতলী বাস টার্মিনাল থেকে দূরপাল্লাসহ আশ পাশের কোনো এলাকায় বাস ছেড়ে যেতে দেখা যায়নি। বাস টার্মিনালে গাড়ির কাউন্টারে কোনো যাত্রীদের ভিড় দেখা যায়নি।

[৪] সকাল ৯টা পর্যন্ত সিলেট নগরীর প্রাণ কেন্দ্র কোর্ট পয়েন্ট, তালতলা, জিন্দাবাজার, জিতু মিয়ার পয়েন্ট, মিরাবাজার, শিবগঞ্জ, উপশহর, দক্ষিণ সুরমার কদমতলী, মদিনা মার্কেট মেজরটিলা, টিলাগড় পয়েন্টে কটুর অবস্থানের রয়েছে হেফাজতের নেতাকর্মীরা। এছাড়া দেখা যায়, দলবদ্ধভাবে ১০-১৫ জন করে সরকার বিরোধী নানা মিছিল দিয়ে মোটর সাইকেল মোহড়া দিচ্ছে হেফাজতের কর্মী সদস্যরা। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ