শিরোনাম
◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ১০:০৭ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ১০:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চোরাচালানীদের কাছ থেকে তুরস্কে আড়াই হাজার বছর আগের তাওরাত উদ্ধার

রাশিদুল ইসলাম : [২] তুরস্কের উত্তরাঞ্চলীয় সামসুন প্রদেশের পুলিশ জানিয়েছে, একটি সংঘবদ্ধ অপরাধী চক্র কিছু ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাচার করছে এমন খবর পেয়ে তারা ওই চক্রকে ধরতে অভিযান শুরু করে। অভিযানের এক পর্যায়ে জানিক শহরের উপকণ্ঠে দু’টি ব্যক্তিগত গাড়িতে তল্লাশি চালিয়ে একটি গাড়ি থেকে প্রায় আড়াই বছর আগের ঐশী গ্রন্থ তাওরাতের একটি কপি উদ্ধার করা হয়। প্রেসটিভি

[৩] ১৯ পৃষ্ঠার গ্রন্থটি একটি চামড়ার বাক্সে আটকানো ছিল। ঐতিহাসিক এই ঐশী গ্রন্থ চোরাচালানের দায়ে এ পর্যন্ত পাঁচ জনকে আটকের কথা জানিয়েছে তুরস্কের পুলিশ।

[৪] হযরত মূসা (আ.)-এর ওপর তাওরাত নাজিল হয়েছিল। হযরত মূসা (আ.) তার ভাই হযরত হারুন (আ.)কে নিয়ে বনি ইসরাইল জাতির মধ্যে এই তাওরাতের বাণী প্রচারণা করেন। তবে ইহুদি পুরোহিতরা পরবর্তীতে এই ঐশী গ্রন্থের বাণীকে পরিবর্তন করে ফেলে। ইসলামের নবী হযরত মুহাম্মাদ মুস্তফা (সা.)-এর ওপর পবিত্র কুরআন নাজিল হওয়ার পর মূল তাওরাত গ্রন্থের কার্যকারিতাও শেষ হয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়