শিরোনাম
◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০৫:৩০ বিকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০৫:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাধীনতার সুবর্ণজয়ন্তী হলেও জনগণ পেয়েছে ২২ বছরের সুফল

স্বপন দেব : [২] মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষে ‘স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ” উদযাপন উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতার সুবর্ন জয়ন্তী আজ আমরা উদযাপন করছি। কিন্তু বাস্তবে বাংলার মানুষ এই স্বাধীনতার সুফল পেয়েছে মাত্র ২২ বছর। বাকি ২৮ বছর স্বাধীনতার পরাজিত শক্তি, সামরিক বাহিনীসহ স্বাধীনতা বিরোধীরাই শোষন নির্যাতন চালিয়েছে।

[৩] কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সচিব মো. মিকাইল সিপার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া পৌরসভার মেয়র সিপার উদ্দিন আহমদ, সহকারি কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হকসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

[৪] আলোচনা সভাশেষে এক বর্ণাঢ্য র‌্যালি কুলাউড়া শহর প্রদক্ষিণ করে। এরপর কুলাউড়া ডাকবাংলো মাঠে উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়