শিরোনাম
◈ সাজেকে ১৪ দিনের অবরোধে চরম খাদ্যসংকট, পর্যটন ও পরিবহন খাতে শতকোটি টাকার ক্ষতির শঙ্কা: সমাধান করবে কে? ◈ শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণে অতিরিক্ত বল প্রয়োগ নয়, আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ◈ জিগাতলায় ২০০ কোটি টাকা ব্যয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১৮৪ ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ ◈ গাছতলায় ফেলে যাওয়ার ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ, ৯৫ বছরের বাবাকে বাড়িতে নিলেন বড় ছেলে ◈ কিশোরগঞ্জে জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত ◈ ১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের পূর্বানুমোদন বাধ্যতামূলক, ছাড়পত্রে সরকারের কঠোর নির্দেশনা ◈ ৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পায়ে হেঁটে মানিকমিয়া এভিনিউ পর্যন্ত যাবেন ◈ জানুয়া‌রি‌তে বাংলাদেশ-ভারত সিরিজ? ◈ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক ও সংবাদমাধ্যমের মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি ◈ ভারত থেকে সার্ভারে প্রবেশের অভিযোগ, ডিজিপের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থা

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ১১:২৩ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ১১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাঙ্গুনিয়ায় ট্রাক-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৪

আশিক এলাহী:[২] চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে একটি ৭ মাসের শিশুসহ ৪ জন নিহত হয়েছে। আরও আহত হয়েছে ৪জন।

[৩] বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের কালুগোট্টা এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

[৪] নিহত ব্যক্তিরা হলেন ডেজি দত্ত (৩৫), আবুল কালাম (৬৮), আকবর হোসেন (২৫) ও ৭ মাসের শিশু আদৃশ সোইম আয়ান।আহত ব্যক্তিরা হলেন আব্দুল কাদের (৪২), আবুল কালাম (৪০), মো. মুছা (৩১) ও মো.গিয়াস (২৬)। রাঙ্গুনিয়া থানা পুলিশ এই তথ্য নিশ্চিত করেছেন।

[৫] এ ঘটনার পর কয়েকশো লোক কাপ্তাই সড়কের ওই এলাকায় ভিড় জমান। এতে সড়কে প্রায় ২৫-৩৫ মিনিট যান চলাচল বন্ধ থাকে। এরপরে চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম ও রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) মো. মাহবুব মিল্কি ঘটনাস্থলে এসে যানজট নিরসন করেন।

[৬] জানতে চাইলে রাঙ্গুনিয়া সার্কেল মো. আনোয়ার হোসেন শামীম বলেন, ট্রাক ও দুইটি সিএনজি চালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। দূর্ঘটনার পর ট্রাক ও সিএনজি দুইটি থানায় নিয়ে যাওয়া হয়েছে। ট্রাক চালক পালিয়ে গেছে। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।

[৭] ঘটনাস্থল থেকে আহতদের প্রথমে স্থানীয় চন্দ্রঘোনা হেলথ কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।জানতে চাইলে দায়িত্বরত চিকিৎসক মো. শহীদ বলেন, আহত দুজন আমাদের হাসপাতালে চিকিৎসাধীন আছে। অন্যদের অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ