শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ০৭:৩২ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ০৭:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশি পিস্তলসহ যুবক আটক

ডেস্ক রিপোর্ট: নাটোরে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ এক যুবককে আটক করেছে র‌্যাব।

অস্ত্রসহ আটক হওয়া যুবকের নাম সোহান মোল্লা (২৫)। তাকে বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাটোরের সিংড়া উপজেলার বিলদহর বাজারের পার্শ্ববর্তী আনন্দনগর গ্রাম থেকে তাকে আটক করে র‌্যাব। আটক সোহান আনন্দ নগর গ্ৰামের হামিদ মোল্লার ছেলে।

র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মাসুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে র‌্যাবের একটি অপারেশন দল উপজেলার বিলদহর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। পরে সেখান থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিনসহ কালিনগর গ্রামের সোহান মোল্লাকে আটক করা হয়।

তিনি আরো জানান, সোহান মোল্লা একজন অস্ত্র ব্যবসায়ী। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়েরের পর সোহানকে সিংড়া থানা হস্তান্তর করা হয়েছে। ডিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়