শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ১১:৫৮ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাঙ্গুনিয়া পৌর মেয়রসহ কাউন্সিলরদের শপথ গ্রহণ

আশিক এলাহী: [২] জেলার নবনির্বাচিত মেয়র শাহজাহান সিকদার সহ ৯ কাউন্সিলর ও ৩ সংরক্ষিত নারী কাউন্সিলর শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে তাঁদের শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার (এনডিসি) এবি এম আজাদ। শপথের আয়োজন করেন বিভাগীয় কমিশনারের কার্যালয় চট্টগ্রাম।

[৩] নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ শপথের পর বিভাগীয় কমিশনারের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপজেলার কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিচ আজগরও উপস্থিত ছিলেন।

[৪]এদিকে তৃতীয় বারের মত নির্বাচিত রাঙ্গুনিয়া পৌর সভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো: জালাল উদ্দিন মুঠোফোনে জানান, আল্লাহর অশেষ রহমতে তৃতীয় বারের মত জনগণের খেদমত করার সুযোগ পেয়েছি তা জনগণের স্বার্থে কাজে লাগাবো। তিনি বলেন, আমি আমার ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে যাবো, তাদের সমস্যার কথা শুনবো, তাদের পাশে থাকবো।

[৫] শপথ অনুষ্ঠানে রাঙ্গুনিয়া ছাড়াও মিরশরাই সহ ৬টি পৌরসভার নির্বাচিত মেয়র, সংরক্ষিত কাউন্সিলর, সাধারণ কাউন্সিলর ও একজন উপজেলা চেয়ারম্যানকেও শপথ পাঠ করান বিভাগীয় কমিশনার। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়