শিরোনাম
◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২১, ০৮:০২ রাত
আপডেট : ১৬ মার্চ, ২০২১, ০৮:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের সিও-ও-সে-পোল মেরামত করা হচ্ছে

রাশিদ রিয়াজ : ইরানে সিও-ও-সে-পোল নামে খ্যাত আল্লাহওয়ারদী খান সেতুটি ইস্তফাহানের ইরান মালভূমির বৃহত্তম নদী জায়ান্দারুদের এগারটি ঐতিহাসিক সেতুর মধ্যে বৃহত্তম। সেতুটি একটি বাঁধ হিসাবে কাজ করার জন্য ১৭ শতকের গোড়ার দিকে নির্মিত হয়েছিল। জরুরিভাবে এর মেরামত কাজ শুরু হতে যাচ্ছে। ফার্সি নির্মাণ স্থাপত্যশৈলীর অন্যতম নিদর্শন হিসেবে সিও-ও-সে-পোলকে বিবেচনা করা হয়। এর বেশকিছু স্তম্ভের মেরামত কাজ শুরু হবে। কিছু ইট পাল্টানো হবে। ইরানের সাংস্কৃতিক ঐতিহাসিক এই নিদর্শনের মেরামত কাজে অংশ নিচ্ছেন অভিজ্ঞ প্রকৌশলী ও ঐতিহাসিকদের একটি দল। ইরানের নববর্ষ নওরোজে হাজার হাজার পর্যটক ও ভ্রমণপিয়াসুরা সিও-ও-সে-পোল দেখতে যান। সাফাবি সাম্রাজ্যের শাসনামলে ২৯৮ মিটার দীর্ঘ এ সেতুটি তৈরি করা হয়। সূর্যাস্ত দেখতে স্থানটি এক অপূর্বময় ভ্রমণস্থল হিসেবে বিবেচিত। এমনিতে ইরানের ইস্ফাহান আন্তর্জাতিক বাণিজ্য ও কূটনীতির সেতুবন্ধনময় এলাকা হিসেবে বিবেচিত। ইসলামি স্থাপত্যকলার বহু নিদর্শন আছে শহরটিতে। বাজার, যাদুঘর, পারস্যের বাহারি বাগান, দীর্ঘ গাছের সারি ভ্রমণপিয়াসুদের মনে দাগ কেটে যায়। ইস্ফাহানের আরেক নাম নেসফে জাহান অর্থাৎ বিশে^র অর্ধেক। ইরানিরা বলেন ইস্ফাহানে না গেলে দেশটির অর্ধেকই অদেখা রয়ে যায়। তেহরান টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়