শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২১, ১১:৪৬ দুপুর
আপডেট : ০৮ মার্চ, ২০২১, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আনুশকা একজন সাহসী নারী: বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক: [২] ৮ মার্চ বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। নারীরা তো বটেই দিবসটি নিয়ে পুরুষদের মাঝেও দেখা যায় নানা আয়োজন। নারীদের শুভেচ্ছা বা অভিবাদন জানাতে কার্পণ্য করেন না তারা। আন্তর্জাতিক নারী দিবসে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিও এবার আলোচনায় এলেন। স্ত্রী আনুশকা শর্মা ও কন্যা ভামিকাকে নিয়ে নারী দিবসে বিশেষ বার্তা দিয়েছেন তিনি।

[৩] ইনস্টাগ্রামে কোহলি তার মেয়েকে নিয়ে লিখেছেন, তোমাকে জন্ম নিতে দেখে এক অনাবিল আনন্দ পেয়েছিলাম। নারীদের মধ্যে এক অদ্ভুত শক্তি আছে। কন্যা জন্মের পর তা বুঝতে পেরেছি।

[৪] আনুশকা সম্পর্কে কোহলি লিখেছেন, তোমার মত কঠিন মানসিকতার, ভয়হীন, সাহসী নারী খুবই কম দেখেছি। তোমরা (নারীরা) প্রকৃতপক্ষে সাহসী ও লড়াকু মানসিকতার।

[৫] নারী দিবসের সম্মান জানিয়ে কোহলি আরও লিখেছেন, নারী দিবসে তোমাকে (আনুশকা) শুভেচ্ছা। তুমি খুবই লড়াকু মানসিকতার। কঠিন পরিস্থিতিতেও সবকিছু সামাল দাও। সামনে থেকে লড়াই করতে পারো। তাই তোমাকে ও তোমার মতো অগণিত মাকে এই বিশেষ দিনের অনেক শুভেচ্ছা। - ইনস্টাগ্রাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়