শিরোনাম
◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২১, ০৪:১৩ সকাল
আপডেট : ০৮ মার্চ, ২০২১, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাধীনতা ঘোষণা ও ৭ মার্চের ভাষণ এক জিনিস না: ইকবাল হাসান মাহমুদ টুকু

শিমুল মাহমুদ: [২] বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ৭ মার্চ যারা রেসকোর্সে ময়দানে উপস্থিত ছিলো তাদের মধ্যে আমি একজন। বাঙালি স্বাধীন হবে, বুকে মধ্যে ধুক ধুক করছে কখন ঘোষণা আসবে, এই বুঝি উনি ঘোষণা দেবেন। ৭ মার্চে উনি ভাষণ দিলেন। কিন্তু সেই ভাষণে স্বাধীনতার ঘোষণা আসলো না।

[৩] তারপরের দিন আওয়ামী লীগ থেকে একটা প্রেসনোট দেয়া হলো। সেই প্রেসনোটে তাজউদ্দিন আহমেদ সাহেব স্বাক্ষর করলেন এবং সেখানে বলা হলো যে, বাঙালি অধিকার আদায় করার জন্য সংখ্যাগরিষ্ঠ দল ক্ষমতায় আসার জন্য এই ভাষণ দেয়া হয়েছে। এই ভাষণে সেটা উনি (শেখ মুজিবুর রহমান) পরিস্কার করেছেন। তাহলে সেটা স্বাধীনতার ঘোষণা না।

[৪] সেটা আওয়ামী লীগের প্রেসনোটে পাওয়া গেলো। আমরা বলতে চাই, স্বাধীনতা ঘোষণা ও ৭ মার্চের ভাষণ এক জিনিস না। সেই ভাষণ যদি স্বাধীনতার ঘোষণাই হতো, আওয়ামী লীগের প্রচারই যদি মেনে নেই তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ২৬ তারিখে প্রথম প্রহরে কালুরঘাট রেডিও সেন্টারে যখন ঘোষণা করলেন যে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে গেছে। আমি বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে যুদ্ধ ঘোষণা করলাম।

[৫] যদি স্বাধীনতার ঘোষণা উনি (শেখ মুজিবুর রহমান) আগেই দিয়ে থাকেন তাহলে পরে চট্টগ্রামের আওয়ামী লীগের নেতারা জিয়াউর রহমানের সাহেবের কাছে নতুন করে স্ক্রিপ্ট পাঠিয়ে শেখ মুজিবুর রহমানের সাহেবের নামে ঘোষণা করালেন কেনো? রোববার বিকালে জাতীয় প্রেসক্লাবে ৭ মার্চের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়