শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২১, ০৩:৩৭ রাত
আপডেট : ০৬ মার্চ, ২০২১, ০৩:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শচীনদের বিপক্ষে টসে জিত ব্যাটিং করছে রফিকরা

রাহুল রাজ: [২] সাবেক ক্রিকেটারদের নিয়ে (শুক্রবার) থেকে মাঠে গড়াচ্ছে ‘রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ।’ উদ্বোধনী দিনে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় রায়পুর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। মাঠের লড়াইয়ের আগে টস ভাগ্যে ভারতের বিপক্ষে জিতেছে রফিকরা। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ লিজেন্ডস।

[৩] ভারতের হয়ে মাঠ মাতাতে নামবেন শচীন টেন্ডুলকার, বীরেন্দ্রর শেবাগ, মোহাম্মদ কাইফ, ইউসুফ, পাঠান, ইরফান পাঠান, মুনাফ প্যাটেল, বদরিনাথ, বিনয় কুমারের মতো ক্রিকেটাররা। অন্যদিকে বাংলাদেশ লিজেন্ডসের হয়ে খেলবেন মোহাম্মদ রফিক, খালেদ মাসুদ পাইলট, খালেদ মাহমুদ সুজন, আব্দুর রাজ্জাক, মেহরাব হোসেন অপি, রাজিন সালেহ, নাফিস ইকবাল, মোহাম্মদ শরিফরা।

[৪] ২০২০ সালে শুরু হয়েছিল সাবেক ক্রিকেটারদের নিয়ে গড়া রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের প্রথম আসর। তবে করোনাভাইরাসের কারণে টুর্নামেন্টটি মাঝপথেই স্থগিত হয়ে গিয়েছিল। প্রতিযোগিতাটি এবার নতুনভাবে শুরু হচ্ছে।

[৫] স্বাগতিক ভারত ছাড়াও এখানে অংশ নিচ্ছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের সাবেক ক্রিকেটাররা। খেলবেন শচীন টেন্ডুলকার-ব্রায়ান লারার মতো কিংবদন্তিরা।

[৬] সূচি অনুযায়ী, ১৬ মার্চ পর্যন্ত গ্রুপ পর্বে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেখানে শীর্ষ চার দল নিয়ে ১৭ ও ১৮ মার্চ হবে সেমিফাইনাল। আর ২১ মার্চ মাঠে গড়াবে টুর্নামেন্টের ফাইনাল। সব ম্যাচ ভারতের রায়পুরে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে।

[৭] বাংলাদেশ লিজেন্ডস: খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ শরীফ, মুশফিকুর রহমান বাবু, এ এন এম মামুন উর রশিদ, নাফিস ইকবাল, মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক, খালেদ মাসুদ পাইলট, হান্নান সরকার, জাভেদ ওমর বেলিম, রাজিন সালেহ, মেহরাব হোসেন, নাজিমউদ্দিন ও আলমগীর কবির।

[৮] ভারত লিজেন্ডস: শচীন টেন্ডুলকার, বীরেন্দ্রর শেবাগ, যুবরাজ সিং, মোহাম্মদ কাইফ, ইউসুফ পাঠান, নামান ওঝা, জহির খান, প্রজ্ঞান ওঝা, নোয়েল ডেভিড, মুনাফ প্যাটেল, ইরফান পাঠান এবং মানপ্রিত গনি। - ক্রিকইনফো

  • সর্বশেষ