শিরোনাম
◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও) ◈ অর্থনৈতিক দৃশ্যপট বদলে যাবে: ৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৫, ০১:০১ রাত
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির

নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো নানা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় গেলেও এবার আর কোনো ধোঁকার মধ্যে না পড়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৭ নভেম্বর) রাতে রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকায় এক সমাবেশে তিনি এ আহ্বান জানান।

জামায়াত আমির বলেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হওয়া জরুরি। তবে কিছু লোক কিছু দল নির্বাচন আসার আগে বিশাল বিশাল ফিরিস্তি দিবে। কিন্তু ইলেকশন চলে গেলে এটা আর মনে থাকে না। এরা মানুষকে ধোঁকা দেয়। 
 
৫৪ বছর জনগণ ধোঁকা খেয়েছে উল্লেখ করে এবার ‘ধোঁকাবাজদের না বলার’ আহ্বান জানান ডা. শফিকুর রহমান।
 
তিনি আরও বলেন, অতীত আর বর্তমান পরিস্থিতি দেখেই ঠিক করতে হবে ভবিষ্যৎ পরিস্থিতি কেমন হবে। 

  • সর্বশেষ