শিরোনাম
◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ◈ ফ্লাইট বাতিল যাত্রী‌রা রাত্রিযাপন সুবিধা পা‌বেন: প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ◈ হিসাব মেলাতে পার‌লো না পা‌কিস্তান, জি‌তেও বাদ বিশ্বকা‌প থে‌কে, সেমিফাইনা‌লে নিউজিল্যান্ড ◈ স্কুলশিক্ষিকাকে ধর্ষণের পর হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা ◈ মধ্যপ্রাচ্যের ৪ দেশে থাকা বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা দূতাবাসের এবং হটলাইন চালু

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২১, ১১:৫০ দুপুর
আপডেট : ০৫ মার্চ, ২০২১, ১১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গণতন্ত্র ‘পুনরুদ্ধারের’ আন্দোলন থেকে দূরে রাখতেই সরকার বিএনপির ‘সংবেদনশীল জায়গায় আঘাত’ করছে: গয়েশ্বর

শিমুল মাহমুদ: [২] বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ওরা মাঝে মধ্যে আমাদের বিভিন্ন সংবেদনশীল জায়গায় স্পর্শ করবে, আঘাত করবে। আর সেটা নিয়ে যদি আমরা ব্যস্ত হই, তারা আরামে দিন কাটবে।

[৩] সরকারের গত এক যুগের বিভিন্ন ঘটনার প্রসঙ্গ ধরে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, একেক সময়ে একেকটা স্পর্শকাতর ইস্যু সামনে নিয়ে এসেছে, সেটা নিয়ে আমরা খুব উত্তেজিত। কিন্তু আসল জায়গাটায় (গণতন্ত্র পুনরুদ্ধার) আমরা হাত দিতে চাই না।

[৪] ক্ষমতাসীন দলের সমালোচনা করে এই বিএনপি নেতা বলেন, ভূপেন হাজারিকার গান শুনেছি- ‘মানুষের মানুষের জন্য’। কিন্তু আওয়ামী লীগ যে চরিত্রের, যা চায়- নিজেদের জন্য ;মানুষের জন্য না।

[৫] জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের উদ্যোগের প্রসঙ্গ ধরে গয়েশ্বর বলেন, কে বা কারা জিয়াউর রহমানের খেতাব নিল, কি নিল না, জিয়াউর রহমানকে কে কী বলল কী বলল না- তাতে কিছু যায় আসে না। জিয়াউর রহমান তার জায়গায় আছেন, তিনি নিজের জায়গায় থাকবেন যতদিনে দেশ থাকবে।

[৬] দলটির স্থায়ী কমিটির এই নেতা বলেন, আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা উদার গণতান্ত্রিক সঠিক ইতিহাস তুলে ধরার একটা প্রচেষ্টা নিয়েছি। তো আঁতুর ঘরের সঠিক ইতিহাস তুলতে গিয়ে আমি একটা ইতিহাস আড়াল করে ফেলেছি- খালেদা জিয়াকে।

[৭] শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ‘গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম পরিষদের’ উদ্যোগে এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাহেদুল ইসলাম (লরেন)।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়