শিরোনাম
◈ ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যেসব কথা বলা হলো ◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২১, ০৯:০০ সকাল
আপডেট : ০৪ মার্চ, ২০২১, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনুসহ আটক ৫

মাসুদ আলম: [২]ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যু এবং সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে যুবদল। সমাবেশ শেষে ফেরার পথে বৃহস্পতিবার ১২ টায় মৎস্যভবন এলাকা থেকে মজনুকে আটক করেছে ডিবি পুলিশ।

[৩] এ ছাড়া সচিবালয় গেটের সামনে থেকে আরও চার যুবদল নেতাকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি। আটকৃতরা সবাই প্রেসক্লাবের সামনে যুবদলের সমাবেশে এসেছিলেন।

[৪] সকাল ১০টায় শুরু হয়ে সাড়ে ১১টায় সমাবেশ শেষ হয়। যুবদলের এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী অ্যানী, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র সহ-সভাপতি মোর্তাজুল করিম বাদরুসহ দলীয় নেতাকর্মীরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়