শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২১, ০৯:৫৯ সকাল
আপডেট : ০৪ মার্চ, ২০২১, ০৯:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে ফের কোভিড সংক্রমণে রেকর্ড ১৭ হাজার, মহারাষ্ট্রে একদিনেই আক্রান্ত ১০ হাজার

রাশিদুল ইসলাম : [২] ভারতে গত এক সপ্তাহে করোনা সংক্রমণ কিছুটা হলেও কমেছিল। ১৫ হাজার থেকে দৈনিক সংক্রমণ ফের ১২ হাজারে নেমে আসে। কিন্ত গত ৫৩ দিনের রেকর্ড ভেঙে একদিনেই করোনা আক্রান্ত হলেন ১৭ হাজারের বেশি। মহারাষ্ট্রের অবস্থা আরও খারাপ। একদিনে নতুন সংক্রমণ ধরা পড়েছে প্রায় ১০ হাজার। টাইমস অব ইন্ডিয়া

[৩] ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয় বলছে গত ৯ জানুয়ারি ১৮ হাজারের বেশি নতুন সংক্রমণ ধরা পড়েছিল। তারপর ফের কোভিড কার্ভ কমতে থাকে। ২৯ জানুয়ারি এক লাফে দৈনিক সংক্রমণ বেড়ে দাঁড়ায় ১৯ হাজার।

[৪] ফেব্রুয়ারিতে সংক্রমণ কখনও কম, আবার কখনও বেশি ধরা পড়েছে। মহারাষ্ট্র সহ দেশের ছয় রাজ্যে সংক্রমণের গ্রাফ বাড়তে থাকায়, তা প্রভাব ফেলে ভারতের করোনা পরিসংখ্যানে।

[৫] কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা কমছেই না। এক সময় দেড় লাখের নীচে নামলেও এখন দু’লাখের সীমাা ছুঁতে যাচ্ছে। করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ১ লাখ ৭৩ হাজার আর কোভিড অ্যাকটিভ কেসের হার দেড় শতাংশেরও বেশি।

[৬] মহারাষ্ট্রে গত ১৭ অক্টোবর ১০ হাজারের বেশি নতুন সংক্রমণ ধরা পড়েছিল। এখন ওই রাজ্যে করোনা রোগীর সংখ্যা ২১ লাখের বেশি। মাস্ক, শারীরিক ও সামাজিক দূরত্ব বাধ্যতামূলক করার পর মাস্ক ছাড়া রাস্তায় নামলেই মোটা অঙ্কের টাকা ফাইন নিচ্ছে পুলিশ।

[৭] কেরালা, পাঞ্জাব, তামিলনাড়ু, গুজরাট ও কর্নাটকে করোনা সংক্রমণ লামামছাড়া। ভারতের মোট করোনা পরিসংখ্যানের ৮৬ শতাংশ এই রাজ্যগুলি থেকেই। কোরালায় ফের সংক্রমণ বেড়েছে।

[৮] ভারতে এ পর্যন্ত ১ কোটি ৬৬ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়