শিরোনাম
◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২১, ০৮:২৮ সকাল
আপডেট : ০৪ মার্চ, ২০২১, ০৮:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাফনের ১৭ বছর পরও অক্ষত লাশ-কাফনের কাপড়(ভিডিও)

ডেস্ক রিপোর্ট : ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশায় ১৭ বছর আগের পুরনো কবর খুঁড়ে অক্ষত অবস্থায় দুই মরদেহ পাওয়া গেছে। পরে পুনরায় তাদের দাফন করা হয়েছে। যাদের মরদেহ পাওয়া গেছে তারা হলেন কাঞ্চন চৌকিদার ও হোসেন আলী শিকদার।

মঙ্গলবার (২ মার্চ) দুপুরে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গুপ্তমুন্সি গ্রামে এ ঘটনা ঘটে।

ভোলার সদর উপজেলায় একটি মসজিদের কবরস্থানে ১৭ বছর আগে মো. হোসেন শিকদার নামের এক ব্যক্তিকে দাফন করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে মসজিদের পাশে শ্রমিকরা সড়কের খননকাজের সময় লাশটি উঠে আসে। এ সময় দেখা যায়, লাশ ও কাফনের কাপড় ১৭ বছর পরও অক্ষত রয়েছে। এমনকি যেভাবে কবরে রাখা হয়েছিল, সেভাবেই রয়েছে লাশটি।

 

 

 

এই খবর ছড়িয়ে পড়লে খবরে লাশ দেখতে ভিড় জমান এলাকাবাসী। এ নিয়ে স্থানীয় কৌতূহলের শেষ নেই। পরে জানাজা দিয়ে তার মরদেহ অন্যত্র আবার দাফন করেন আত্মীয়স্বজন ও এলাকাবাসী।

স্থানীয়দের ধারণা, মৃত ব্যক্তিরা ছিলেন সহজ-সরল এবং খুব পরহেজগার মুসল্লি। হয়তো মহান আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান করে রেখেছেন। এ জন্য এত বছর পরেও তার লাশ অক্ষত রয়েছে।

স্থানীয়রা আরও বলেন, এমন চাঞ্চল্যকর ঘটনা দেখে অবাক হয়েছি আমরা। এত বছর পরও লাশ অক্ষত থাকার রহস্য আল্লাহ ভালো জানেন। তবে হোসেন শিকদার ইমানদার ছিলেন, এটা এলাকার সবাই জানেন।

স্থানীয় শাহরিয়ার জিলন বলেন, ‘গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শ্রমিকরা ইলিশা সড়কের খননকাজের সময় লাশটি উঠে আসে। পরে দেখি লাশ এবং কাফনের কাপড় অক্ষত অবস্থায় রয়েছে। হোসেন শিকদার আমাদের প্রতিবেশী ছিলেন।‘

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কবরস্থানের ওই জায়গার ওপর দিয়ে রাস্তার কাজ চলছে। কবরস্থান স্থানান্তর করার সময় একটি কবরে লাশ দেখা গেছে অক্ষত অবস্থায়। লাশের কাফনের কাপড়ও পচেনি।’

ওসি আরও বলেন, ‘ঘটনাস্থলে আমাদের ফাঁড়ির পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন তারাও দেখেছেন। স্থানীয়রা বলছেন, কবরটি ১৬ বছর আগের।’
সূত্র- দৈনিক আমাদেরসময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়