শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২১, ০৫:৫৬ সকাল
আপডেট : ০৩ মার্চ, ২০২১, ০৫:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে বিষপানে স্কুল ছাত্রীর মৃত্যু 

অহিদ মুকুল নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচরে ধর্ষণের শিকার বিষপানে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে সুধারাম থানা পুলিশ।

নিহত স্কুলছাত্রী সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউপির শহীদ জয়নাল আবেদীন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল। সে চরজুবলী ইউনিয়নের চর জিয়া উদ্দিন গ্রামের মো. আলমগীর হোসেনের মেয়ে।

নিহতের চাচা ফিরোজ শাহ জানান, ফজলে রাব্বি রুবেল নামে এক বখাটে রোববার বিকেলে তার ভাতিজিকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। এ অপমান সইতে না পেরে ওইদিন সন্ধ্যায় সে বিষপান করে। পরে তাকে প্রথমে সূবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

নিহতের বাবা মো. আলমগীর হোসেন জানান, তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করেন। তার তিন মেয়ে ও দুই ছেলে। রোববার তার স্ত্রী বড় মেয়েকে নিয়ে তার কাছে (গাজীপুর) যান। ছোট মেয়ের কাছে তার নানিকে রেখে গেলেও তিনি (নানি) ওইদিন দুপুরে একটি কাজে পার্শ্ববর্তী মান্নান নগরে গেলে বখাটে রুবেল একা পেয়ে তাকে ধর্ষণ করে।

তিনি আরো জানান, অভিযুক্ত ফজলে রাব্বি রুবেল জেলার সদর উপজেলার পাক কিশোরগঞ্জের শল্লা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। সে বেশ কিছুদিন তার  দোকানের কর্মচারী ছিল। সেই সুবাদে তার পরিবারের সদস্যদের কাছে পরিচিত ছিল রুবেল।

সুধারাম থানার ওসি শাহেদ উদ্দিন জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য চরজব্বর থানায় বলা হয়েছে।

চরজব্বর থানার ওসি মো. জিয়াউল হক জানান, স্কুলছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলেও কোনো অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়