শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ০২ মার্চ, ২০২১, ০৩:০৯ রাত
আপডেট : ০২ মার্চ, ২০২১, ০৩:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আক্রান্ত আফতাব; খেলা হচ্ছে না রোড সেফটি সিরিজ

রাহুল রাজ: [২] সাবেক ক্রিকেটারদের নিয়ে হতে যাওয়া ‘রোড সেফটি সিরিজ’ খেলতে ভারতে বাংলাদেশ লিজেন্ডস। তবে সিরিজ শুরুর আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। করোনায় আক্রান্ত ছিটকে গেছেন জাতীয় দলের সাবেক মারকুটে ক্রিকেটার আফতাব আহমেদ।

[৩] গত ২৫ ফেব্রুয়ারি তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। দল উড়াল দিলেও সাবেক এই ব্যাটসম্যান এখনো দেশে অবস্থান করছেন। মঙ্গলবার (২ মার্চ) ভারতে দলের সাথে যোগ দেবেন নাজিমউদ্দিন।

[৪] আগামী ৫ মার্চ দেশটির ছত্তিশগড়ের রায়পুরে শুরু হবে এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ২২ মার্চ ফাইনাল দিয়ে শেষ হবে এই ক্রিকেট যজ্ঞ। সবগুলো ম্যাচ হবে একই ভেন্যুতে। আর উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

[৫] বাংলাদেশ লিজেন্ডস স্কোয়াড: মোহাম্মদ রফিক (অধিনায়ক), খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ শরীফ, মুশফিকুর রহমান বাবু, এ এন এম মামুন উর রশিদ, নাফিস ইকবাল, আব্দুর রাজ্জাক, খালেদ মাসুদ পাইলট, হান্নান সরকার, জাভেদ ওমর বেলিম, রাজিন সালেহ, মেহরাব হোসেন, নাজিমউদ্দীন ও আলমগীর কবির। - বিসিবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়