শিরোনাম
◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ ◈ জেন-জি আন্দোলনে জয়ী হলেও নির্বাচনে দাপট দেখাচ্ছে পুরোনো শক্তি ◈ আড়াল থেকে শীর্ষ ক্ষমতার লড়াইয়ে শফিকুর রহমান ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি: ১৫ বছরে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি আমদানির সিদ্ধান্ত ◈ ক্ষমতার পালাবদলের পর বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান ফ্যাক্টর ◈ নির্বাচন ও গণভোট নিয়ে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ◈ চাকরির প্রস্তাব প্রধান উপদেষ্টার, জবাবে যা বললেন হাদির স্ত্রী রাবেয়া ইসলাম

প্রকাশিত : ০১ মার্চ, ২০২১, ০৯:৩২ সকাল
আপডেট : ০১ মার্চ, ২০২১, ০৯:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনটি প্রত্যাহারের দাবি ড. কামালের

আতাউর অপু: [২] সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সত্য ঘটনা জনসম্মুখে প্রকাশ করতে হবে এমন মন্তব্য করে গণফোরামের একাংশের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার মুশতাকের জামিন না পাওয়া, সুস্থ্য মানুষটার হঠাৎ মৃত্যুতে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে।।’

[৩] রোববার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক বিবৃতিতে এ আইনজীবী বলেন, সরকারের হেফাজতে কারাগারে থাকা অবস্থায় সাংবাদিক মুশতাক আহমেদের মৃত্যুতে দেশবাসীর সঙ্গে আমিও মর্মাহত এবং নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি।

[৪] দেশের নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ড. কামাল বলেন, ‘অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা নামের কালো আইনটি প্রত্যাহার করতে হবে। ডিজিটাল কালো আইন বাতিলে এবং গণতন্ত্র ও ভোটাধিকারের দাবিতে জনগণকে সোচ্চার ও ঐক্যবদ্ধ হতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়