শিরোনাম
◈ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ে ভারতের মাফিয়া গ্রুপ জড়িত! ◈ সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল, আমি কৃতজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছি: তাসনিম জারা ◈ ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা ও মেজাজ নিয়ে মার্কিনিদের মধ্যেই তৈরি হয়েছে গভীর সংশয়! ◈ জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী ◈ তিন মাসে একবার পত্রিকার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ব্যাংক থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে: রুমিন ফারহানা ◈ উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি ◈ দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার: অর্থমন্ত্রী ◈ জু‌নের দ্বিতীয় সপ্তা‌হে হ‌বে বিসিবির নির্বাচন! ◈ যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি নন ট্রাম্প

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:২৫ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহেশপুর পৌর নির্বাচনে বিএনপি’র মেয়র প্রার্থীর ভোট বর্জন

মাহফুজুর রহমান: [২] ঝিনাইদহের মহেশপুর পৌরসভার বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এ্যাডভোকেট আমিরুল ইসলাম চুন্নু নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। রোববার দুপুরে তিনি মহেশপুর উপজেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জন করেন। এ সময় বিএনপি’র দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

[৩] তিনি অভিযোগ করেন, কেন্দ্রে কেন্দ্রে তার এজেন্টদের রেব করে দেওয়া হয়েছে। তার ভোটারদের কেন্দ্র্রে আসতে বাধা দিয়েছে সরকার দলীয় প্রার্থীর লোকজন। তাছাড়া প্রতিটি কেন্দ্রও তার আশে-পাশে দলীয় লোকজন নিয়ন্ত্রণে নিয়ে নেয়। বিএনপি’র সমর্থিত কাউকে আসতে দেখলেই তাকে হুমকি ধামকি দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রে গিয়ে দেখতে পাই প্রতিটি বুথের ভিতরে নিয়োজিত ব্যক্তি সবকিছু নিয়ন্ত্রণ করছে। এসব বিষয়ে নির্বাচনে নিয়োজিত সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা পাইনি। যে কারণে অবাধ, নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হচ্ছে না। যার ফলে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি।

[৪] উল্লেখ্য, মহেশপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগের আব্দুর রশিদ খাঁন, বিএনপির এ্যাডভোকেট আমিরুল ইসলাম চুন্নু ও স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা কিরণ প্রতিন্দদ্বিতা করেন। এরমধ্যে বিএনপি’র প্রার্থী দুপুরে নানা অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়