শিরোনাম
◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর ◈ পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হওয়া পযর্ন্ত ততদিন চব্বিশ চলবে: শেরপুরে শফিকুর রহমান ◈ কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আহব্বায়ক সহ ৮ নেতা বহিষ্কার ◈ নতুন বাজেটে বাংলাদেশের জন্য ব্যাপক হারে বরাদ্দ বাড়াল ভারত ◈ বাঘারপাড়ায় বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার ◈ নরসিংদীর ঘোড়াশালে আড়াই বছরের  শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ◈ ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় মির্জা ফখরুল: এবার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না ◈ যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি খামেনির

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:৩৪ রাত
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদি যুবরাজ বিন সালমানকে নিষেধাজ্ঞার আওতায় আনতে যুক্তরাষ্ট্রকে জাতিসংঘের আহ্বান

রাশিদুল ইসলাম : [২] সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগজিকে হত্যার নির্দেশ দেওয়ায় এধরনের নিষেধাজ্ঞা দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি অ্যাগনেস ক্যালামার্ড। তিনি এক বিবৃতিতে বিন সালমানের সম্পদ বাজেয়াপ্ত করার পাশাপাশি তার আন্তর্জাতিক বাণিজ্যিক লেনদেনের ওপরও নিষেধাজ্ঞা আরোপের আহবান জানান। প্রেসটিভি

[৩] ক্যালামার্ড বলেন, যারা খাশোগজিকে হত্যার নির্দেশ দিয়েছে তাদেরকে আন্তর্জাতিক সমাজ থেকে একঘরে করে রাখতে পারলে একই ধরনের অপরাধ করার কথা যারা চিন্তা করে তারা শিক্ষা পেয়ে যাবে।

[৪] তিনি খাশোগজি হত্যাকাণ্ডের ব্যাপারে মার্কিন গোয়েন্দা প্রতিবেদন পুরোপুরি প্রকাশের জন্যে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানান।

[৫] মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, বিন সালমান এমন একটি পরিকল্পনা অনুমোদন করেছিলেন যাতে সৌদি নিরাপত্তা বাহিনীকে এই নির্দেশ দেয়া হয়েছিল যে, খাশোগজিকে ‘ধরে আনতে অথবা হত্যা করতে’ হবে। তবে বাইডেন প্রশাসন বলে দিয়েছে, তারা বিন সালমানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়