শিরোনাম
◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর ◈ পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হওয়া পযর্ন্ত ততদিন চব্বিশ চলবে: শেরপুরে শফিকুর রহমান ◈ কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আহব্বায়ক সহ ৮ নেতা বহিষ্কার ◈ নতুন বাজেটে বাংলাদেশের জন্য ব্যাপক হারে বরাদ্দ বাড়াল ভারত ◈ বাঘারপাড়ায় বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার ◈ নরসিংদীর ঘোড়াশালে আড়াই বছরের  শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:০৩ রাত
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পঞ্চম ধাপে ২৯ পৌরসভায় ভোটগ্রহণ চলছে

হ্যাপি আক্তার: [২]  রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।  এ ধাপে সব পৌরসভায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।  নির্বাচন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবীর।

[৩]  ভোটগ্রহণ হচ্ছে চট্টগ্রামের মিরসরাই, বারইয়ারহাট ও রাঙ্গুনিয়া, লক্ষ্মীপুরের রায়পুর, চাঁপাইনবাবগঞ্জের নাচোল, হবিগঞ্জ সদর, জামালপুরের সদর, মাদারগঞ্জ ও ইসলামপুর; রাজশাহীর দুর্গাপুর ও চারঘাট; বগুড়া সদর, মানিকগঞ্জের সিঙ্গাইর, কিশোরগঞ্জের ভৈরব, ভোলার সদর ও চরফ্যাশন, চাঁদপুরের শাহরাস্তি ও মতলব, কেশবপুর ও সৈয়দপুর, মাদারীপুর সদর ও শিবচর, রংপুরের হারাগাছ, ব্রাহ্মণবাড়িয়া সদর, ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুর, জয়পুরহাট সদর, ময়মনসিংহের নান্দাইল ও গাজীপুরের কালীগঞ্জ পৌরসভায়।

[৪] একদম শেষ সময়ে এসে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ইসি। চট্টগ্রামের রাউজান পৌরসভায় মেয়র ও কাউন্সিলরসহ সব পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন।

[৫] ইসি জানিয়েছে, আজ একই সঙ্গে দেশের ৪টি উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ১৪টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে উপ-নির্বাচন হবে। এছাড়া এর আগে অনুষ্ঠিত ৭টি পৌরসভায় বন্ধ ঘোষিত ভোটকেন্দ্রগুলোতে এবং একজন প্রার্থীর মৃত্যুজনিত কারণে চট্টগ্রাম সিটির ৩১ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে, ঝিনাইদহের শৈলকূপা পৌরসভার ৮ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে, পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভার ৮ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ও সিরাজগঞ্জ পৌরসভার ৬ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদেও ভোট হচ্ছে আজ। এর মধ্যে চট্টগ্রাম সিটির ওই ওয়ার্ড ও শৈলকূপায় ভোট হচ্ছে ইভিএমে।

[৬] নির্বাচনি এলাকায় পুলিশ, র‌্যাব ও বিজিবির সদস্যরা মাঠে নেমেছেন। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ম্যাজিস্ট্রেটরাও রয়েছেন মাঠে। নির্বাচনি এলাকায় যান চলাচলের ওপর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

[৭]  গত ১৯ জানুয়ারি পঞ্চম ধাপে নির্বাচনের জন্য ৩১ পৌরসভার তফসিল ঘোষণা করে ইসি। পরে অন্য ধাপ থেকে পঞ্চমে যুক্ত হয় সৈয়দপুর পৌরসভা। অপরদিকে উচ্চ আদালতের রায়ের কারণে যশোর পৌরসভার ভোট স্থগিত করা হয়। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়