শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৫৫ রাত
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাজিলিয়ান রিভালদো বললেন, মেসি যোগ দিলে ম্যানসিটি হবে অপ্রতিরোধ্য

স্পোর্টস ডেস্ক : [২] তিনি বলেন, আগামী ৭ মার্চ বার্সেলোনার সভাপতি পদে নির্বাচন। নতুন দায়িত্বে যেই আসুক তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মেসিকে দলে রাখাটা। কারণ আগামী জুনেই শেষ হতে চলেছে ছয়বারের ব্যালন ডি’ অর জয়ীর সঙ্গে কাতালান দলটির সঙ্গে চুক্তি।

[৩] নতুন মৌসুম শুরুর আগেই মেসি জানিয়েছিলেন দল ত্যাগ করতে চলেছেন তিনি। যদিও শেষ পর্যন্ত দুই পক্ষের সমঝোতায় চুক্তির সময় টুকু খেলতে রাজি হন বার্সা অধিনায়ক। সম্প্রতি অনলাইন বাজির সাইট ‘বেট ফোয়ার’কে দেয়া এক সাক্ষাতকারে বার্সার সাবেক মিডফিল্ডার রিভালদো মেসির দল বদল নিয়ে কথা বলেছেন।

[৪] তিনি বলেন, কোচ পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি ইউরোপের অন্যতম সেরা দল। টানা ১৯ জয় পেয়েছে তারা। লিগে ১০ পয়েন্ট ব্যবধানে শীর্ষে রয়েছে। এমন পরিস্থিতিতে চ্যাম্পিয়নস লিগ খেলবে তারা। অর্থনৈতিকভাবেও দলটা বেশ সমৃদ্ধ। তাদের ক্ষমতা আছে বিশ্ব সেরা খেলোয়াড়কে দলে ভেড়ানোর। যদি বার্সেলোনা ত্যাগ করতে চান, তাহলে মেসির জন্য সবচেয়ে সেরা গন্তব্য হবে ম্যানসিটি।

[৫] বার্সেলোনার হয়ে ১৫৭ ম্যাচে ৮৬ গোল দেয়া রিভালদো আরও বলেন, সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হচ্ছে, গার্দিওলার অধীনে অনেক বড় সাফল্য রয়েছে মেসির। যদি আর্জেন্টাইন মহাতারকা যোগ দেন তাহলে ইংলিশ দলটি আরও অনেক শক্তিশালী হবে। শুধু তাই নয়, তারা যেকোনও প্রতিযোগীতায় তারা হবে অপ্রতিরোধ্য। - বেটফেয়ার / আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়