শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:২৮ দুপুর
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উইঘুরে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান

সুমাইয়া ঐশী: [২] জাতিসংঘের মানবাধিকার প্রধান মিশেল ব্যাচলেট এ নিন্দা জানিয়ে বলেন, উইঘুরে এভাবে মুসলিমদের ওপর নির্যাতন এবং জোরপূর্বক আটকে রাখার মতো বিষয়গুলো গভীরভাবে খতিয়ে দেখতে হবে। আল জাজিরা

[৩] দীর্ঘদিন ধরেই চীনের ঐ বন্দীশিবিরে প্রবেশাধীকার আদায়ে কাজ করছেন মিশেল। এর আগে ২০১৯ সালের জুনে জেনেভায় চীনের রাষ্ট্রদূত চেন জু মিশেলকে সেখানে আমন্ত্রণ জানান। তবে তা এখনও বাস্তবায়ন হয়নি।

[৪] ২০০৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার হিসেবে সর্বশেষ চীন ভ্রমণে গিয়েছিলেন লুইসি আরবর। সেখান থেকে ফিরে তিনি জানান, চীনের পশ্চিমাঞ্চলে একটি বন্দী শিবির আছে যেখানে মুসলিমদের আটক করে রাখা হচ্ছে। বিষয়টিকে ধামাচাপা দিতে ঐ শিবিরটিকে বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র বলে প্রচার শুরু করে চীনা সরকার। তবে সম্প্রতি ঐ ক্যাম্পে অমানবিক অত্যাচারের বিভিন্ন তথ্য সামনে আসছে, এতে কিছুটা চাপে চীন।সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়