শিরোনাম
◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:২৯ রাত
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লেখক মুশতাকের শরীরে আঘাতের চিহ্ন নেই; আমাদের কোন অভিযোগ নাই: ভাই

মাসুদ আলম, মিলটন খন্দকার: [২] শুক্রবার দুপুর সাড়ে ১২টায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে মুশতাক আহমেদের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাতে মুশতাকের মৃত্যুর ঘটনায় গাজীপুরের কাশিমপুর হাইসকিউরিটি কেন্দ্রীয় কারাগারের পক্ষ থেকে গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

[৩] মুশতাকের বড় ভাই ডা. নাফিছুর রহমান বলেন, তার মরদেহ আমি নিজে দেখেছি। কোনো প্রকার সমস্যা আমার চোখে পড়েনি। ময়না তদন্তের প্রতিবেদন ছাড়া আমি এ ব্যাপারে কী বলব? আমরা কোনো মামলাও করব না।

[৪] মুশতাকের স্ত্রী লিপা আক্তার বলেন, ধরে নিয়ে যাওয়ার পর গত ১০ মাসে একবারের জন্যও তার সঙ্গে মুশতাকের দেখা হয়নি। হাইকোর্টে জামিন আবেদনের সময় আদালতে আনা হয় না। সবশেষ ২৩ ফেব্রুয়ারি তাকে নিম্ন আদালতে আনা হয়েছিলো। তখন লিপা ছিলেন হাসপাতালে। তবে সপ্তাহ দুয়েক আগে মুশতাকের সঙ্গে লিপার মুঠোফোনে কয়েক মিনিটের জন্য কথা হয়েছিলো। তখ মুশতাক বলল, ও ভালো আছে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত জানি সুস্থ আছে। এটা কী হলো?’

[৫] শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. শাফী মোহাইমেন জানান, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে। গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

[৬] সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী এসআই সৈয়দ বায়েজীদ জানান, সকাল সাড়ে ১০টায় মুশতাকের মরদেহের সুরতহাল করা হয়েছে। তার পিঠের মধ্যভাগে যেকোন সময় “ঘা” হয়েছে এমন দাগ পাওয়া গেছে। ডান হাতে হালকা লালচে কালো ছোট দাগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে হাসপাতালে আনার সময় বা গাড়িতে উঠানোর সময় এ দাগ হয়ে থাকতে পারে।

[৭] রমনা থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গত বছরের মে মাসের গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন মুশতাক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়