শিরোনাম
◈ ব্যবসায়ী থেকে তিন মন্ত্রণালয়ের মন্ত্রী: কে এই শেখ রবিউল আলম? ◈ গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ◈ সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী ◈ ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, জানা গেল কে কোন দায়িত্বে? ◈ ফুটবল বিশ্বকাপ দেখতে আবেদন পড়েছে ৫০ কো‌টি ৮০ লাখ ◈ শেখ হাসিনা কি নেতাকর্মী‌দের ৩২ নম্ব‌রে যাতায়ত ও আওয়ামী লীগের কার্যালয় খোলার নির্দেশ দিয়েছেন?  ◈ দুই মাস পর ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়া শুরু করল বাংলাদেশ ◈ রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না, আশ্বাস দিলেন ধর্মমন্ত্রী ◈ এলডিসি উত্তরণ: তিন বছর স্থগিত চেয়ে জাতিসংঘে চিঠি দিলো বাংলাদেশ ◈ অন্তর্বর্তী সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে এখনো বিতর্ক কেন?

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৩১ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আন্দামান সাগরে থাকা রোহিঙ্গাদের নিয়ে বিবিসির প্রতিবেদনে ভুল দাবি করা হয়েছে: ঢাকা

কূটনৈতিক প্রতিবেদক:[২] বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো ব্যাখ্যায় বলা হয়, ‘রোহিঙ্গা সংকট: জাতিসংঘ থেকে সাগরে ভাসা রোহিঙ্গাদের উদ্ধারের আহ্বান’ শিরোনামে বিবিসির প্রকাশিত প্রতিবেদন বাংলাদেশ সরকারের দৃষ্টিতে এসেছে।

[৩] জাতিসংঘের কথা উল্লেখ করে প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, এই রোহিঙ্গারা বাংলাদেশের উপকূলের দিকে ছিলেন।

[৪] ইউএনএইচসিআর ও জাতিসংঘের প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, নৌকাটি আন্দামান সাগরে অবস্থান করছিল।

[৫] আন্দামান সাগরে ভাসা নৌকাটি বাংলাদেশ থেকে ১৭শ কিমি, মিয়ানমার থেকে প্রায় ৪৯২ কিমি, থাইল্যান্ড থেকে ৩৬৩ কিমি, ইন্দোনেশিয়া থেকে ২৮১ কিমি এবং ভারত থেকে ১৪১ কিমি দূরে ছিল।

[৬] নৌকাটির অবস্থান বাংলাদেশের সাগরসীমা থেকে অনেক দূরে। আর অন্য দেশগুলোর সাগরসীমা থেকে কাছে।

[৭] পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যায় বলা হয়, অন্য দেশগুলোর সাগরসীমার কাছে নৌকাটির অবস্থান হওয়ায় সে দেশগুলোর এই দায়িত্ব বহন করা উচিত এবং দেশগুলোর আন্তর্জাতিক আইন মেনে চলা ও রোহিঙ্গাদের বোঝা ভাগাভাগি করে নেওয়া উচিত।

[৮] অতীতে যখন এই অঞ্চলের অন্য দেশগুলো সাগরে ভাসা রোহিঙ্গাদের নিতে অস্বীকৃতি জানিয়েছে, তখন বাংলাদেশ সরকার তাদের উদ্ধারে এগিয়ে এসেছে।

[৯] বাংলাদেশ আন্তর্জাতিক দায়বদ্ধতার প্রতি শ্রদ্ধাশীল বলেও উল্লেখ করা হয়। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়