শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৩৪ রাত
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের সবচেয়ে দ্রুততম ৪০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন অশ্বিন

স্পোর্টস ডেস্ক: [২] ভারতের সবচেয়ে দ্রুততম আর বিশ্বের দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

[৩] ৩৯৪ উইকেট নিয়ে আহমেদাবাদে গোলাপি বলের টেস্ট খেলতে নামেন অশ্বিন। প্রথম ইনিংসে তিন উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে জোফরা আর্চারকে এলবিডব্লুর ফাঁদে ফেলে ৩ উইকেট নিয়ে মাইলফলক স্পর্শ করেন অশ্বিন।

[৪] টেস্ট ক্রিকেটের ইতিহাসে মুত্তিয়া মুরালিধরনের পর দ্বিতীয় দ্রুততম হিসাবে এই নজির গড়লেন অশ্বিন। মুরালি ৪০০ উইকেট তুলে নিয়েছিলেন ৭২টি টেস্টে। নিউজিল্যান্ডের কিংবদন্তি রিচার্ড হ্যাডলি ও দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ফাস্ট বোলার ডেল স্টেইনকে টপকে গেছেন অশ্বিন।

[৫] নিজ নিজ দেশের হয়ে মোট ৮০টি টেস্ট খেলে ৪০০ উইকেটের ঘরে পৌঁছেছিলেন কিংবদন্তি রিচার্ড হ্যাডলি ও ডেল স্টেইন। টেস্টে দ্রুততম বোলার হিসেবে এই নজির গড়া ক্রিকেটারদের তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছিলেনন দুই প্রাক্তন তারকা।

[৬] তালিকার শীর্ষ স্থানে রয়েছেন মুত্তিয়া মুরলীধরন। মাত্র ৭২টি টেস্ট খেলে ৪০০ উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি অফ স্পিনার। কেরিয়ারে মোট ৮০০টি উইকেট নিয়েছেন মুরালী। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়