শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৪২ রাত
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পতেঙ্গার লালদিয়ার চর এলাকার জনসাধারণকে অবিলম্বে পুনর্বাসন করুন : ডা.শাহাদাত হোসেন

রিয়াজুর রহমান : [২] চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগরীর পতেঙ্গায় ৪১ নং ওয়ার্ডের লালদিয়ার চর এলাকার মানুষ দীর্ঘ ৫০ বছর ধরে এখানে বসাবস করে আসছে। তাদেরকে যদি বন্দর কর্তৃপক্ষের উচ্ছেদ করতে হয় তাহলে তাদেরকে পুনর্বাসন করতে হবে সরকার ও বন্দরের কর্তৃপক্ষকে।

[৩] তিনি বলেন, রোহিঙ্গারা দেশের নাগরিক না হয় যদি সরকার তাদের পুনর্বাসন করতে পারে, তাহলে কেন লালদিয়ার জনসাধারণ এই দেশের নাগরিক হয়েও পুনর্বাসন হবে না। দেশের ক্ষতিগ্রস্ত জনসাধারণকে উচ্ছেদের আগে পুনর্বাসন করা এটা সরকারের সাংবিধানিক দায়িত্ব। দেশের একজন নাগরিকের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা পাওয়া সাংবিধানিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট। তাই এদেশের নাগরিক হিসেবে লালদিয়ার চর জনসাধারণ এর বাসস্থানের অধিকার রয়েছে।

[৪] ডা.শাহাদাত আরো বলেন, বন্দরের মাফিয়ারা বন্দর ব্যবহার করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। এছাড়াও বন্দরের টাকা দিয়ে দেশের উন্নয়ন হতে পারলে কেন বন্দর কর্তৃপক্ষ তাদের উচ্ছেদ করে তাদের পুনর্বাসন করবে না আজ সাধারণ জনগণ জানতে চায়। অবিলম্বে লালদিয়ার চর এলাকার জনসাধারণ পুনর্বাসন করে বাসস্থানের ব্যবস্থা করার আহ্বান জানান।

[৫] বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) পতেঙ্গা ৪১ নং ওয়ার্ডে লালদিয়ার চর এলাকাবাসীকে পুনর্বাসন না করে উচ্ছেদের প্রতিবাদে বক্তব্যে এসব কথা বলেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ