শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৪৫ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুজিবনগরে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মেহেরপুর প্রতিনিধি: [২] মেহেরপুর জেলা কে মাদক ও সন্ত্রাস মুক্ত করার লক্ষ্যে মেহেরপুর জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। বৃস্পতিবার সকালে মজিবনগর আনন্দবাস এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মাদকদ্রব্য ২৫বোতল ফেনসিডিলসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

[৩] আটককৃতরা হলেন আনন্দবাস গ্রামের পূর্বপাড়ার তারশের আলীর ছেলে সেলিম রেজা ও জিয়ার আলীর ছেলে আশরাফুল ইসলাম।

[৪] জেলা গোয়েন্দা পুলিশের এস আই হাবিবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

[৫] এসআই হাবিবুর রহমান জানান, মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলি স্যারের নির্দেশনা মোতাবেক গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানাধীন আনন্দবাস এলাকায় অভিযান চালিয়ে আসামী সেলিম রেজা (৩৪), আশরাফুল ইসলাম (৩৫), পিতা-মো. জিয়াার আলীকে ২৫ (বোতল) ফেন্সিডিল সহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মুজিবনগর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আরও চারটি মামলা বিচারাধীন রয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়