শিরোনাম
◈ অর্থবছরের প্রথম চার মাসে দেশে রেমিট্যান্স এলো ১১ দশমিক ৬৯ বিলিয়ন ডলার ◈ রাজধানীতে আজ শুরু হচ্ছে দুই দিনব্যাপী সোলার এক্সপো, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ স্নাইপার থেকে রকেট লঞ্চার : পার্বত্য অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীর হাতে ভয়ংকর অস্ত্র ◈ যুদ্ধের ধাক্কায় পাঁচ গুণ বেড়েছে তেল পরিবহন ব্যয়, অস্থির জ্বালানি বাজার ◈ যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়মে বড় পরিবর্তন, আইএলআর পেতে ১০-১৫ বছর অপেক্ষা করতে হবে বাংলাদেশিদের? ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে আশাবাদী বাংলাদেশ, সৌদি আরবের জবাবের অপেক্ষায় সরকার ◈ আগারগাঁওয়ে রাতের আঁধারে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ◈ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা, যেসব কাজ করলে হতে পারে জরিমানা বা শাস্তি ◈ যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার, কী হবে ট্রাম্পের ভাগ্য? ◈ আফগা‌নিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে বাংলাদেশের সা‌কিব-মুশ‌ফিকসহ ১০ ক্রিকেটার

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩৬ দুপুর
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে সারা বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে মেরিন ক্যাডেটদের আহ্বান প্রধানমন্ত্রীর

সমীরণ রায়: [২] শেখ হাসিনা আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর বাংলাদেশ মেরিন একাডেমি তৈরি করে দিয়ে যান। আওয়ামী লীগ ক্ষমতায় এসে এটাকে সচল করার এবং আরও উন্নত করার উদ্যোগ নেই। এর শিক্ষা ব্যবস্থা ডিজিটাল ও আন্তর্জাতিক মানের করার চেষ্টা করছি। আন্তর্জাতিক অঙ্গনে একাডেমির গ্রহণযোগ্যতা বাড়ছে এবং আরও বাড়বে। এখানে আন্তর্জাতিক মানের ট্রেনিং নিয়ে ক্যাডেটরা দেশে-বিদেশে যেন কাজ করতে পারে সেই ব্যবস্থা করেছি। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার সুযোগ সৃষ্টি করে দিচ্ছি।

[৩] তিনি বলেন, জলপথ হলো বাণিজ্যের জন্য সবচেয়ে উপযুক্ত ও প্রয়োজনীয় একটি মাধ্যম। জলপথে পণ্য পরিবহনের সুযোগ না থাকলে অর্থনীতি স্থবির হয়ে যেত। আমরা নৌ পথকে আরও সচল করার পদক্ষেপ নিয়েছি। ‘১৯৭৪ সালে সমুদ্রসীমা আইন করে দিয়ে গেছেন বঙ্গবন্ধু, জাতিসংঘেরও তখন এই আইন হয়নি। কিন্তু পরের সরকারগুলো এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি। ক্ষমতায় এসে এই পদক্ষেপ নেই। বিশাল সমুদ্রসীমা অর্জন করি। অভ্যন্তরীণ নৌ পথকে আরও সচল করে দিচ্ছি।

[৪] মেরিন একাডেমির ক্যাডেটদের উদ্দেশে তিনি বলেন, তোমরা বিরাট দায়িত্ব পালন করতে যাচ্ছো। সমুদ্রচারণ খুব চ্যালেঞ্জিং। তবে তোমরা যে দেশের কাজ করো, সেই দেশের নিয়ম মেনে চলতে হবে। বাংলাদেশের সুনাম যেন অক্ষুণ্ন থাকে। দেশের ভাবমূর্তি যেন উজ্জ্বল হয়।

[৫] প্রধানমন্ত্রী বলেন, দেশে সরকারি ৫টি ও বেসরকারি ৬টি মেরিন একাডেমি রয়েছে। আরও চারটি চালু হবে। সরকার মেরিটাইম ইউনিভার্সিটি চালু করেছে। জাহাজ চলাচলে উচ্চতর শিক্ষার প্রবর্তনের জন্য ২০১৩ সালে প্রতিষ্ঠা করেছি ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি’। এর আওতায় বিদ্যমান ৩বছর মেয়াদী ব্যাচেলর অব মেরিটাইম সাইন্স পাস ডিগ্রি কোর্সকে ৪বছর মেয়াদী অনার্স কোর্সে উন্নীত করা হয়েছে। পাশাপাশি ‘মাস্টার অব মেরিটাইম সাইন্স’ ডিগ্রি কোর্স চালু করা হয়েছে। ২০১৯-২০ অর্থ বছরে ১৬৫ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের মধ্যে একাডেমির পতেঙ্গা-প্রান্তে দৃষ্টিনন্দন প্রবেশপথ নির্মাণ, দুইটি প্রশিক্ষণ বোটের কমিশনিং এবং পোস্ট-সি ক্যাডেট বন্টকের নবায়নের কথা উল্লেখ করেন তিনি।

[৬] করোনা পরিস্থিতির প্রসঙ্গে তিনি বলেন, করোনার কারণে সারা বিশ্ব যেখানে স্থবির। সেখানে আমরা অর্ধনীতির চাকা সচল রাখতে পেরেছি। করোনার টিকা আনতে পেরেছি, অনেক উন্নত দেশেরও আগে।

[৭] বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের বাংলাদেশ মেরিন একাডেমির ৫৫তম ব্যাচের ক্যাডেটদের ‘মুজিববর্ষ গ্রাজুয়েশন প্যারেড’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় একাডেমির লেকে দুটি ট্রেনিং লাইফবোটের কমিশনিং এবং পোস্ট-সি ক্যাডেটদের জন্য ১২০ জন ধারন ক্ষমতাসম্পন্ন নবরূপায়িত বন্টক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

  • সর্বশেষ