শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:১৯ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাটহাজারী ভুমি অফিস থেকে চুরি হওয়া টাকা ১৪ দিনেও উদ্ধার হয়নি

মোহাম্মদ হোসেন:[২] চট্টগ্রামের হাটহাজারী উপজেলা (ভুমি) অফিস থেকে দুঃসাহসিক চুরির ঘটনায় দুই জনকে পুলিশ গ্রেফতার করেন। এ ঘটনায় গত ১৩ দিনে অতিবাহিত হলেও এখনো উদ্ধার করা হয়নি পুরো টাকা।এ বিষয়ে মোঠো ফোনে কথা হলে হাটহাজারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মা বলেন, ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদের প্রাথমিক ভাবে তাদের কাছ থেকে সাড়ে ৯ হাজার টাকা উদ্ধার করা হয় এবং বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

[৩] গত ১০ ফেব্রুয়ারী দিনগত রাতে কোনো এক সময় ভূমি অফিসের ভেন্টিলেটর ভেঙে আলমিরা ভেঙে নগদ এক লাখ ৪৬ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। পরের দিন হাটহাজারী মডেল থানায় চুরির মামলা দায়ের করে ভূমি অফিস এর নাজির একরামুল হক সিকদার একটি মামলা করেন।

[৪] পুলিশ অফিসের সিসিটিভি ফুটেজ দেখে একইদিন দুই জনকে গ্রেপ্তার করে। পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা চুরির কথা পুলিশের কাছে স্বীকার করেন। গ্রেফতার কৃতরা হলেন,পৌর সদরের আলীপুর মিয়াজান কন্ট্রাক্টর বাড়ির মৃত সুলতান আহমদের ছেলে মোহাম্মদ আজম এবং উপজেলার পশ্চিম মেখল গ্রামের চান মিয়ার বাড়ির মোহাম্মদ আবদুল মোনাফের ছেলে নুর নবী প্রকাশ খোকন। সম্পাদন:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়