শিরোনাম
◈ শেষ পর্যন্ত থামেনি উত্তেজনা, ২–২ ড্রয়ে শেষ জাপান-নেদারল্যান্ডস লড়াই ◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:০২ রাত
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় পার্টি রাজনীতির মাঠে পরগাছা হয়ে থাকবে না: জি এম কাদের

শাহীন খন্দকার: [২] জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এমপি আরও বলেছেন, জাতীয় পার্টির অস্তিত্ব আছে এবং নিজস্ব রাজনীতি আছে। নিজস্ব রাজনীতি নিয়ে সামনে এগিয়ে যাবে। তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থে কোন ভয়-ভীতির কাছে মাথা নত করবেনা জাতীয় পার্টি।

[৩] নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশ ও মানুষের কথা বলতে প্রয়োজনে লাঠি ও গুলির সামনে সাহস নিয়ে দাঁড়াতে হবে। নির্যাতন এলে তা মোকাবেলা করতে প্রস্তুত থাকতে হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, অস্তিত্বহীন বা শেকড়হীন রাজনৈতিক দলকে কেউ মূল্যায়ন করবে না। ঘরে বসে হাতি-ঘোড়া মারার দিন শেষ হয়ে গেছে। এখন রাজনীতির মত রাজনীতি করবে জাতীয় পার্টি।

[৪] বুধবার জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টি চেয়ারম্যানের ৭৩তম জন্মদিন উপলক্ষ্যে আনন্দঘন আয়োজন শেষে বক্তৃতায় তিনি এ কথা বলেন। এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান আরও বলেন, ১৯৯১ সালের পর থেকে দেশে সংসদীয় গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র চলছে।

[৫] এক ব্যক্তির হাতে ক্ষমতা থাকার কারনে ক্ষমতার অপব্যবহার হচ্ছে, আর এটাকেই বলে স্বৈরতন্ত্র। জি এম কাদের বলেন, সরকারদলীয় নেতা-কর্মীরা আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে। জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা জিএম কাদের এসময়ে দলের শীর্ষ নেতাদের সাথে নিয়ে জন্মদিনের কেক কাটেন।

[৬] কেক কাটার মধ্যদিয়ে জাতীয় সাংস্কৃতিক পার্টির আহবায়ক ও জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা শেরিফা কাদের এর তত্বাবধানে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন জাতীয় সাংস্কৃতিক পার্টির সদস্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়