শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:১১ রাত
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘দা হান্ড্রেডে’ সাকিবকে নিলোনা কোন দল

স্পোর্টস ডেস্ক: [২] নতুন যুগে প্রবেশের অপেক্ষায় ক্রিকেট। অবশ্য করোনা মহামারি না হলে এতদিন ক্রিকেট বিশ্বের সঙ্গে পরিচয় ঘটে যেত ‘দা হানড্রেড’-এর। গত বছরের জুলাইয়ে মাঠে গড়ানোর কথা ছিল ১০০ বলের ক্রিকেটের। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) এই আসরটি পথচলা শুরু হচ্ছে আগামী জুলাইয়ে।

[৩] মঙ্গলবার ২৩ ফেব্রুয়ারি, ৮ দল প্রকাশ করেছে তাদের স্কোয়াড। দা হানড্রেড-এর প্রথম আসরে দল পাননি বাংলাদেশের কেউ।

[৪] ২১শে জুলাই দা হানড্রেড শুরু হয়ে শেষ হবে ২১শে আগস্ট। এই আসরে খেলার জন্য নাম দিয়েছিলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, ইমরুল কায়েস, আবু হায়দার রনি ও সাব্বির রহমান।

[৫] নিলামে বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে আগ্রহ দেখায়নি কোন দল। সাকিব ও তামিম ছিলেন ১ লাখ পাউন্ড মূল্যে ক্যাটাগরিতে। ৪০ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে ছিলেন লিটন দাস, সাব্বির রহমান ও ইমরুল কায়েস।

[৬] সৌম্য সরকার, তাসকিন আহমেদ ও আবু হায়দারের দাম নির্ধারণ করা হয়নি। ছেলেদের পাশাপাশি মেয়েদেরও আটটি দল অংশ নেবে ১০০ বলের ক্রিকেটে। প্রতি দলে সুযোগ পেয়েছেন ১৫ জন করে ক্রিকেটার। - টাইমস্ ডট নেট

  • সর্বশেষ
  • জনপ্রিয়