শিরোনাম
◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৪০ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিয়ানমারের বাতিল পার্লামেন্ট সদস্যদের গঠিত কমিটির ২ আন্তর্জাতিক দূত নিয়োগ

ইমরুল শাহেদ: [২] পার্লামেন্টের বৈধতা বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনের স্বীকৃতি আদায়ের কাজ করবেন তারা। তাদের একজন কাজ করবেন জাতিসংঘে ও আরেক জন আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টি দেখাশোনা করবেন। ইরাবতি

[৩] নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে প্রেসিডেন্ট উইন মিনথ, ডি-ফ্যাক্টো নেত্রী অংসান সুচি ও অন্যান্য নেতাদের গ্রেপ্তার করে সামরিক জান্তা। পাইডংসু হালাট্টো হলো মিয়ানমারের ইউনিয়ন পার্লামেন্ট। অভ্যুত্থানের পর পার্লামেন্ট সদস্যদেরকেও সাময়িকভাবে আটক করা হয়।

[৪] সিআরপিএইচ থেকে সোমবার দুটি ঘোষণা দেওয়া হয়। একটি ঘোষণায় ড. সাসাকে জাতিসংঘে বিশেষ দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। আরেকটি ঘোষণায় হতিন লিন অংকে আন্তর্জাতিক বিষয়ক প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

[৫] কমিটির ঘোষণায় বলা হয়, গত ২২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের মেরীল্যান্ডে ইন্টারন্যাশনাল রিলেসন্স অফিস খোলা হয়েছে। এখান থেকেই জাতিসংঘ ছাড়াও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিভিন্ন দেশের সরকার ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হবে।

[৬] মিয়ানমারের সাবেক ছাত্রনেতা হতিন লিন অং মেরিল্যান্ডের বাসিন্দা। তিনি ২০০৮ সালে মিয়ানমার ছেড়েছেন। ড. সাসা আছেন মিয়ানমারের চিন রাজ্যে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়