শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৩৬ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের অর্থনীতি সক্ষমতা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী

সমীরণ রায়: [২] মো. ফরিদুল হক খান আরও বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে সরকার সৃজনশীল উদ্যোগ গ্রহণ করেছে। আগে গবেষণামূলক প্রতিষ্ঠানগুলোকে কোনো প্রকার অর্থ দেওয়া হতো না। আর অর্থ বরাদ্দ যা দেওয়া হতো তা অনেকটা কম। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা গবেষণা প্রতিষ্ঠানগুলোকে অনেক গুরুত্ব দিয়েছেন। গবেষণা প্রতিষ্ঠানগুলোর বরাদ্দ অনেক বাড়িয়ে দিয়েছেন। গবেষকদের মাধ্যমেই দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা এসেছে। গবেষকরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথকে সুগম করেছে।

[৩] তিনি বলেন, দেশেকে এগিয়ে নিতে বেশি সহায়তা করেছে ইলেকট্রিসিটি। আগে ইলেকট্রিসিটি কোন অবস্থায় ছিল। আর এখন কোন অবস্থায় আছে সবাই জানে। এখন গ্রাম-গঞ্জে ইলেকট্রিসিটি পৌঁছে গেছে। ফলে সেখানে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। আগে আমাদের মা-বোনদের কষ্ট করে ঢেঁকিতে ধান ভানতেন হতো। এখন গ্রাম-গঞ্জে ইলেকট্রিসিটির মাধ্যমে মেশিনের ধান ভাঙানো হয়।

[৪] প্রতিমন্ত্রী বলেন, দেশের নীতি নির্ধারকরা কাজ করে যাচ্ছেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে। দেশ আরও এগিয়ে যাবে এটাই আমাদের বিশ্বাস।

[৫] মঙ্গলবার রাজধানীর বাংলা মোটরের উন্নয়ন সমন্বয় অডিটোরিয়ামে ড. আতিউর রহমান রচিত ‘ওরে মন, হবেই হবে: বঙ্গবন্ধু, রবীন্দ্রনাথ ও সমকালীন বাংলাদেশ’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

[৬] এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও উন্নয়ন সমন্বয় চেয়ারম্যান ড. আতিউর রহমান, সমাজতাত্ত্বিক ও গবেষক খন্দকার সাখাওয়াত আলী, বাংলাপ্রকাশ কনসালটেন্ট রহিম শাহ, সোনালী ব্যাংকের পরিচালক ও এক্সপার্টস একাডেমির এমডি ইশতিয়াক চৌধুরী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়