শিরোনাম
◈ শাসনের আসনে তারেক রহমান, সামনে বহুমাত্রিক চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে নয়, প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার শপথ হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়   ◈ নতুন সরকারের শপথে ভারত, চীনসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ ◈ দেশত্যাগের গুঞ্জনে মুখ খুললেন ফয়েজ, বললেন ‘আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছি’ ◈ ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা নিয়ে নিজের পরিকল্পনা জানালেন এহছানুল হক মিলন ◈ নির্বাচনী অনিয়মে চ্যালেঞ্জের সুযোগ: ৪৫ দিন সময় পেলেন প্রার্থীরা ◈ এমপিদের বেতন কত টাকা? ◈ এনসিপির বিক্ষোভের ডাক ◈ দেশত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে স্কটল‌্যান্ড‌কে হারা‌লো ইংল্যান্ড

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:২২ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আন্দোলন স্থগিত করলেও হল ছাড়বেনা জাবি শিক্ষার্থীরা

নুর হাছান নাঈম: [২] হলে থাকার ঘোষণা দিয়ে আন্দোলন স্থগিত করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে একটায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে সাংবাদিকদের কাছে ব্রিফিংয়ে এ তথ্য জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।

[৩] এ সময় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী নুশিন আদিবা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের অধিকাংশ দাবি মেনে নিয়েছে। এ কারণে আমাদের আন্দোলনের সকল কর্মসূচি স্থগিত করছি। তবে শিক্ষার্থীদের নিরাপত্তা ও ভোগান্তির বিষয়টি বিবেচনা করে আমরা হলে থাকবো।

[৪] তবে হল থেকে শিক্ষার্থীদের বের করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে চাপ প্রয়োগ করলে সাধারণ শিক্ষার্থীরা পুনরায় আন্দোলন করবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এর আগে গত শুক্রবার বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়ায় শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার পর শনিবার তালা ভেঙে হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়