শিরোনাম
◈ ইউরোপীয় ইউনিয়নের ১৫ দেশে কমেছে বাংলাদেশের পোশাক রপ্তানি ◈ ঢাকায় একের পর এক বোমা উদ্ধার, নেপথ্যে কারা? ◈ হবিগঞ্জে বিএনপি নেতাসহ ১৩ জনের কাছে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি ◈ রাশিয়ায় প্রবাসী ও শিক্ষার্থীদের জরুরি সতর্কবার্তা বাংলাদেশ দূতাবাসের ◈ রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দায়িত্ব তারেক রহমানের হাতে ◈ ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ঢাকা সফরে কী বার্তা দিয়ে গেলেন? ◈ সৌদির সঙ্গে আলোচনা সফল হলে হজের ভাড়া আরও কমবে: আফরোজা খানম ◈ গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা ◈ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে সুখবর ◈ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:০২ রাত
আপডেট : ১৯ জুলাই, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যরাতে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ মিছিল (ভিডিও)

রাজধানীতে মধ্য রাতে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

নোয়াখালীর হাতিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা ও নেতাকর্মী-সমর্থকদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে দলটি বিক্ষোভ মিছিল করেছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে দলটির বাংলামোটর কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়।

এদিন এনসিপির বাংলামোটর কার্যালয়ের সামনে থেকে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে শাহবাগ অভিমুখে রওনা হন।

এ সময় ‘ধর্ষকদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ধর্ষকদের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘একদিনে ৩ খুন, তারেক জিয়ার অনেক গুণ’- এমন নানা স্লোগান দেন তারা।
বিক্ষোভ মিছিলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়