শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৩৪ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবিতে মুক্তিযুদ্ধের চেতনায় বামপন্থী শিক্ষার্থীদে ‘রাজাকারবিরোধী’ গানের মহড়া

মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়া এবং রাজাকারবিরোধী অবস্থানকে সুদৃঢ় করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বামপন্থী শিক্ষার্থীদের একাংশ গানবাজনার আয়োজন করেছে। পিকআপ ভ্যানে সাউন্ড সিস্টেম বসিয়ে গান বাজিয়ে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকা প্রদক্ষিণ করে।

আজ শুক্রবার বিকেল চারটা থেকে এই কর্মসূচি শুরু হয়। এতে অংশ নেওয়া শিক্ষার্থীরা সন্ধ্যার দিকে টিএসসিতে অবস্থান নেন। সেখানে গানের তালে তালে নাচের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানের আয়োজকদের একজন ইলালালা ফারিয়া মতিন বলেন, ‘বাংলাদেশের অনেক সংখ্যক মানুষ জামায়াতকে ভোট দিলেও দেশের বেশির ভাগ মানুষ মুক্তিযুদ্ধকে ধারণ করে। সে কারণে আমরা যখন রাজাকারবিরোধী এই গানগুলো রাস্তায় ছেড়ে বের হয়েছি, তখন মানুষের উল্লাস দেখেছি। “মুক্তিযুদ্ধ মানুষ খায় না” এ ধরনের কথাবার্তা বোগাস কথাবার্তা।’

অনুষ্ঠানে বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এনামুল হাসান। তিনি বলেন, ‘নির্বাচনের আগে দেশবিরোধী জামায়াতি অপশক্তি গত দেড় বছর ধরে তাদের পুরোনো মুক্তিযুদ্ধবিরোধী রাজনীতি করার চেষ্টা করেছে। আমরা টিএসসিতে দেখেছি কীভাবে স্বীকৃত যুদ্ধাপরাধীদের ছবি টাঙিয়েছে। আমরা তাদের আস্ফালন ও উচ্চবাচ্চ্য দেখেছি।’

সাম্প্রতিক জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘গতকালকের নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ একাত্তরবিরোধী অপশক্তিকে রুখে দিয়েছে। যদিও জামায়াত এই মুহূর্তে কার্যত বিরোধী দল। এটা বাংলাদেশের জন্য একটি অ্যালার্মিং ব্যাপার।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী বলেন, ‘একাত্তরবিরোধী এজেন্ডার বিরুদ্ধে আমাদের যে অবস্থান, সে অবস্থানকে সুদৃঢ় করতে “সব রাজাকার ভেসে যাবে বঙ্গোপসাগরে” গানের মহড়া করেছি।’

  • সর্বশেষ