শিরোনাম
◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৫৩ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিডনি হাসপাতালে খুব দ্রুতই কিডনি ট্রান্সপ্লান্ট শুরু হবে, জানালেন পরিচালক

শাহীন খন্দকার: [২] অধ্যাপক ডা. মো. মিজানুর রহমান আরও বলেন, মাঝে বন্ধ থাকলেও আশার সংবাদ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বছরে কিডনি রোগীরা স্বল্প খরচেই শেরে বাংলা নগরের এই হাসপাতালেই কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারবেন।

[৩] ১৫০ শয্যাবিশিষ্ট কিডনি হাসাপাতালকে ৫শ শয্যার আর্ন্তজাতিক মানের হিসেবে গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে চলেছে জানালেন তিনি।

[৪] তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্য্যালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর সার্বিক সহযোগিতা করছে। তবে আমাদের হাসপাতালে ইর্মাজেন্সি কিডনি রোগীদের ডায়ালাইসিস হচ্ছে। আর যারা নিয়মিত ডায়ালাইসিস করেন, তারা ‎ইন্টারন্যাশনাল ‎স্যাণ্ড্রো‎লাইস থেকে করে থাকেন। এই সংস্থাটি আন্তর্জাতিক টেণ্ডারের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে।

[৫] তিনি জানান, শেরে বাংলা নগর কিডনি হাসপাতালে প্রতিদিন ৮ থেকে ১০ জন রোগীর অপারেশন হচ্ছে। তিনি বলেন, ইতিমধ্যে লোকবল নেওয়ার জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। অনুমোদন পেলেই লোকবল নেওয়ার কার্যক্রম শুরু করা হবে।

[৬] প্রখ্যাত কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এ সামাদ বলেন, বাংলাদেশে ২ কোটিরও অধিক লোক কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত। টাকার অভাবে শতকরা ১০ জন এ চিকিৎসা চালিয়ে যেতে পারে না। চিকিৎসাহীন থেকে অকালে প্রাণ হারান সিংহভাগ রোগী। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়