শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে ১২ দিনে ৩৯১ ফ্লাইট বাতিল, আজও বাতিল ২৪টি ◈ নিখোঁজ যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা, শত্রুর হাতে পড়ার শঙ্কা ◈ সংঘাত নিরসনে ইরানকে মধ্যস্থতার প্রস্তাব দিল মিশর ◈ নকল ধরাকে কেন্দ্র করে তেজগাঁও কলেজে শিক্ষককে হামলা, থানায় মামলা ◈ চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মাঠে নেমেছে গোয়েন্দা সংস্থা ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান ◈ নতুন নোট বেশি দামে বিক্রি কি শরিয়তসম্মত? ◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা!

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৪৮ রাত
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চল্লিশ হাজার যুবককে ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ইসমাঈল ইমু: [২] যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, সারাদেশের উপজেলায় পর্যায়ে যুব প্রশিক্ষণ কেন্দ্র চালু, যুবকের উৎপাদিত পণ্য সংরক্ষণের জন্য ১০০টি প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র, জেলায় জেলায় যুব উদ্যোক্তা মেলাসহ যুবকদের উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। এছাড়া ফুটবল ও ক্রিকেটসহ সব খেলার উন্নয়নে আরও কর্মসুচি হাতে নিয়েছে।

[৩] সোমবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) কার‌্যনির্বাহী কমিটির সঙ্গে সাক্ষাতকালে সাংবাদিকদের এসব কথা বলেন। ক্র্যাব সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফের নেতৃত্বে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ক্র্যাব সহসভাতি নিত্য গোপাল তুত, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান উজ জামান, আন্তর্জাতিক সম্পাদক রুদ্র রাসেল ও কার্যনির্বাহী কমিটির সদস্য এসএম মিন্টু।

[৪] এ সময় প্রতিমন্ত্রী বলেন, মুজিব বর্ষকে সামনে রেখে ফুটবল ও ক্রিকেটসহ স্পোর্টসের গণজোয়ার সৃষ্টির লক্ষ্য ছিল। কিন্তু করোনার কারনে সেটা হয়ে উঠেনি। ফুটবল নিয়ে আমাদের যে অবস্থায় যাওয়ার সুযোগ ছিল সেটা হয়তো যেতে পারিনি। কিন্তু ক্রিকেটে আমরা ভালো আছি।

[৫] তিনি আরও বলেন, যুবকদের জন্য আমরা অনেকগুলো কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের যুবপ্রশিক্ষণ আগে জেলা পর্যায়ে ছিল এখন আমরা উপজেলা পর‌্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র করার উদ্যোগ নিয়েছি।

[৬] জাহিদ আহসান রাসেল বলেন, আমরা দেশজুড়ে কৃষকদের উৎপাদিত শাকসব্জি প্রক্রিয়াজাত করার লক্ষ্যে প্রক্রিয়াজাত করার জন্য মুজিব বর্ষে আমরা ১০০টি প্রসেসিং প্লান্ট করার উদ্যোগ নিয়েছি। এতে কৃষকরা নায্যমূল পাবেন। কৃষি মন্ত্রণালয় আগে এই কাজটি করতো এখন আমরা এই কর্মসূচি হাতে নিয়েছে। পাশাপাশি আমরা যুবকদের জন্য যুব ব্র্যান্ড করেছি। আমরা যুবক কিচেন ও যুব শপ করছি। ঢাকায় ১০০টি ও ঢাকার বাইরে ১০০টি যুবশপ করবো। এতে যুবরা তাদের উৎপাদিত পণ্য এসব শপে নিজস্ব ব্রান্ডের নামে বিক্রি করতে পারবে।

[৭] প্রতিমন্ত্রী আরও বলেন, করোনার সময় যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন তাদেরকে সম্মানিত করতে শেখ হাসিনা ইয়ুথ ভলিন্টিয়ার এ্যাওয়ার্ড দেওয়া হবে। এখানে ক্রাইম রিপোর্টারসহ সাংবাদিকদের এই পুরষ্কার দেওয়া হবে। প্রথমে জাতীয়ভাবে ১শ’ জনকে এবং সেখান থেকে সেরা ১০ জনকে আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতার জন্য দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়