শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৪৯ রাত
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিএনসিসির বিশেষ মশক নিধন অভিযানের দ্বিতীয় দিনে সাড়ে ছয় হাজার স্থাপনা পরিদর্শন, তিন লাখ টাকা জরিমানা

সুজিৎ নন্দী: [২] ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিশেষ মশক নিধন অভিযানের দ্বিতীয় দিনে সোমবার ৬ হাজার ৫৫৬টি সড়ক, নর্দমা, জলাশয়, স্থাপনা পরিদর্শন করে। এর মধ্যে ৪২টিতে মশার লার্ভা পাওয়া যায় এবং ৩ হাজার ৫১৪টি মশার প্রজননস্থল ধ্বংস করে কীটনাশক দেয়া হয়। মশার লার্ভা ও বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়ায় এবং অন্যান্য অপরাধে ২০টি মামলায় মোট ৩ লাখ ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

[৩] উত্তরা অঞ্চলে মশার প্রজনন উপযোগী পরিবেশ থাকায় ৬৩০টি স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করে কীটনাশক প্রয়োগ করে।

[৪] মিরপুর-২ অঞ্চলে ২৩০টি স্থাপনা পরিদর্শন করে ৬টিতে মশার লার্ভা খুঁজে পাওয়া যায়। মশার প্রজনন উপযোগী পরিবেশ থাকায় ২০৩টি স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করে কীটনাশক প্রয়োগ করে।

[৫] মহাখালী অঞ্চলে ২ হাজার ১৩০টি স্থাপনা পরিদর্শন করে ১৮টিতে মশার লার্ভা পাওয়া যায়। মশার প্রজনন উপযোগী পরিবেশ থাকায় ১৬৭টি স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করে কীটনাশক প্রয়োগ করে।

[৬] কারওয়ান বাজার অঞ্চলে ২০১টি স্থাপনা পরিদর্শন করে মশার লার্ভা খুঁজে পাওয়া যায়। মশার প্রজনন উপযোগী পরিবেশ থাকায় ১৬৭টি স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করে কীটনাশক প্রয়োগ করে।

[৭] দক্ষিণ খান অঞ্চলে ৮৯৯টি স্থাপনা পরিদর্শন করে ৬টিতে মশার লার্ভা খুঁজে পাওয়া যায়। মশার প্রজনন উপযোগী পরিবেশ থাকায় ৭০২টি স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করে কীটনাশক প্রয়োগ করে।

[৮] উত্তর খান অঞ্চলে ৭৮৯টি স্থাপনা পরিদর্শন করে ৬টিতে মশার লার্ভা খুঁজে পাওয়া যায়। মশার প্রজনন উপযোগী পরিবেশ থাকায় ৪৮৬টি স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করে কীটনাশক প্রয়োগ করে।

[৯] ভাটারা অঞ্চলে ৩৬টি স্থাপনা পরিদর্শন করে ৩টিতে মশার লার্ভা খুঁজে পাওয়া যায়। মশার প্রজনন উপযোগী পরিবেশ থাকায় ৩৬টি স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করে কীটনাশক প্রয়োগ করে। শুক্রবার ছাড়া আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন এ অভিযান চলমান থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়