শিরোনাম
◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:২০ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুই ম্যাচ পর ইংলিশ লিগে জয়ে ফিরলো ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক : [২] নিরঙ্কুশ আধিপত্য বিস্তার করে খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। দুই ম্যাচ পর ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয়ে ফিরেছে তারা। ৩-১ গোলে তারা গুড়িয়ে দিয়েছে নিউক্যাসল ইউনাইটেডকে।

[৩] রোববার ৩০ মিনিটে একক নৈপুণ্যে গোল করে ম্যান ইউকে লিড এনে দেন মার্কস রাশফোর্ড। তবে ৬ মিনিট পরেই সেইন্ট-ম্যাক্সিমিনের গোলে সমতায় ফেরে নিউক্যাসল।

[৪] ওল্ডট্র্যাফোর্ডে বিরতির পর ইউনাইটেডকে আবার এগিয়ে দেন ইংলিশ মিডফিল্ডার ড্যানিয়েল জেমস। আর ৭৫ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের পেনাল্টি গোলে জয়ের আনন্দে মাতে রেড ডেভিলসরা।

[৫] এই জয়ে ২৫ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে উঠে এসেছে ওলে গানার সলশেয়ারের শিষ্যরা। দিনের অপর ম্যাচে রহিম স্টারলিংয়ের একমাত্র গোলে আর্সেনালকে হারিয়ে ২৫ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থান মজবুদ করেছে ম্যানচেস্টার সিটি। - গোল ডটকম/ আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়