শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:২৭ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় পার্টির নির্বাচন বর্জনের ঘোষণা

ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির নেতা-কর্মী ও সমর্থকদের উপর হামলাকারীদের বিচার করা না হলে নীলফামারীর সৈয়দপুর পৌর নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন লাঙ্গল প্রতীকের প্রার্থী সিদ্দিকুল আলম।

রবিবার বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় সৈয়দপুর পৌর জাপার আহ্বায়ক জয়নাল আবেদীন, জাপা কেন্দ্রীয় যুগ্ম ছাত্র বিষয়ক সম্পাদক ফয়সাল দিদার দিপু, কেন্দ্রীয় নেতা রাকিব খানসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, গত শনিবার গভীর রাতে গোলাহাট এলাকায় নির্বাচনী পথসভা শেষে ফেরার পথে সৈয়দপুর পৌর আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ড সভাপতি হিটলার চৌধুরী ভূলু ও তার সন্ত্রাসী বাহিনী অতর্কিতে হামলা চালায়। তাদের হামলায় জাতীয় পার্টির ১৭জন নেতাকর্মী গুরুতর আহত হয়। তাদের হামলায় ৩জন নেতা কর্মী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সূত্র: বাংলাদেশ প্রতিদি

  • সর্বশেষ
  • জনপ্রিয়