শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩১ দুপুর
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহামারীর এই সময়ে দাঁতের যত্ন নিচ্ছেনা শিশুরা

মোহাম্মদ রকিব: [২] যুক্তরাষ্ট্রের নতুন এক গবেষণায় এ তথ্য উঠে আসে। অধিকাংশ অভিভাবকরা কোভিড-১৯ এর কারণে তাদের শিশুদের দাঁতের ইনফেকশন নিয়ে কম ভেবেছেন কিংবা ডাক্তারের শরনাপন্ন হননি। শতকরা ৪০ ভাগ বাবা-মায়েরাই সন্তানদের এই ব্যাপারে উদাসীন। অবশ্য এক্ষেত্রে অর্থনৈতিক বিষয়টিও প্রতিবন্ধক হিসেবে কাজ করেছে। সিএনএন

[৩] শিশু দন্ত বিশেষজ্ঞ ও যুক্তরাষ্ট্রের ডেন্টাল অ্যাসোসিয়েশনের মুখপাত্র ডা. জনাথন শেনকিন বলেন, বিষয়টি মোটেও সুখকর নয়। শিশুদের দাঁতের রোগ প্রতিরোধে এই অবহেলার সুদূরপ্রসারী প্রভাব পড়বে। শিশু বয়সের দন্তরোগ প্রাপ্তবয়সে ক্ষতির কারণ হতে পারে।

[৪] প্রাথমিক পর্যায়ে ইউএস হেলথ অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছিলো দন্ত চিকিৎসকদের ব্যাপারে সতর্ক থাকতে। এই কারণে যে, তাদের মাধ্যমে করোনা দ্রুত ছড়িয়ে পড়তে পারে। কিন্তু পরবর্তিতে দেখা গেলো তাদের মধ্যে করোনা আক্রান্তের হার অনেক কম। ডা. শেনকিন বলেন, তাই নির্দ্বিধায় এখন বাবা-মায়েরা তাদের সন্তানদের দাঁতের চিকিৎসকদের কাছে নিতে পারেন। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়